ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, হাইটেক পার্কগুলোতে বিদেশী বিনিয়োগ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টারট আপ কোম্পানি করা হবে। সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণের লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। তাঁর নির্বাচনী প্রতিশ্রুত ফ্যামিলিকার্ড, কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোন রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না। দখলবাজি হবেনা। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারই ধারবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হলো। শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘবের জন্য সর্বাগ্রে এই কাজ উদ্বোধন করা হলো। আমরা দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চাই।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর পরে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন।

আমার বার্তা/মো. নাজমুল হক/এমই

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

হরমুজে নতুন প্রকল্প প্রোজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা