ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৯:৩৪
শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করে দিয়েছি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, ‘বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা এখন আদ্‌-দ্বীনের পক্ষে কথা বলে। এই শাস্তিতে সবার শিক্ষা হবে।’

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে। যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সবার চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘চীনের সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নানসহ প্রমুখ।

প্রসঙ্গত, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। গত বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনকে পাঠানো চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিল করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস চিকিৎসাধীন রোগীদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের অনুরোধ করেছেন। আদ্-দ্বীন হাসপাতাল ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

আমার বার্তা/এমই

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা

নিখোঁজের কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামে এক শিশুর মরদেহ কংস

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবু নাঈম খান নামের এক চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মেলেনি, আটকে গেল কারামুক্তি

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি

ফ্যামিলি কার্ডে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ, ৪ কোটি পরিবার পাবে সুবিধা

বাজেট চিন্তাশীল হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

যোগ্য পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি গ্রাহকদের

নিম্ন-মধ্যবিত্তরা ত্রিমুখী চাপের মধ্যেই থাকছে: দেবপ্রিয় ভট্টাচার্য

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী