ই-পেপার শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১১:০১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম। তারা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার বাসিন্দা।

এছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে নিহতের ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং একজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কলেজ শিক্ষক

দিনাজপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানিক হোসেন। দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করছেন,

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী গোদারপাড় এলাকায় চরম

ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট

ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপন করা রুফটপ সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ ব্যক্তির ইশারায় সালাত আদায়    

আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কলেজ শিক্ষক

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী

দেশে ভূমিকম্প অনুভূত 

সড়ক-ফুটপাতে হকার বসলেই মামলা

এলএনজি সরবরাহে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রক্ষকই যখন ভক্ষক: পুলিশ ও পাট-ক্রয় কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদ, ক্ষুব্ধ এলাকাবাসীর জোর তদন্তের দাবি

ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র