ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নাফ নদী পেরিয়ে ডুবন্ত ক্যারিয়ারে ইয়াবা পাচার, বিজিবির অভিযানে আটক -৩

মোহাম্মদ তোফাইল
১৩ অক্টোবর ২০২৬, ১৯:২১

কক্সবাজারের উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা পাচারে ব্যবহৃত কাঠের তৈরি বিশেষ ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, নয়টি কপিকল, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পালংখালী বিওপির একটি টহল দল উখিয়ার আঞ্জুমানপাড়ায় মনিরের ঘের এলাকায় অভিযান চালায়। সেখানে মাচাংঘরের পাশে চার থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম (২৬) নামে দুজনকে আটক করে বিজিবি।

পরে ঘটনাস্থল ও ঘেরের ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, নয়টি কপিকল, কাঠের তৈরি একটি ডুবন্ত ক্যারিয়ার, ক্যারিয়ার টানার জন্য আনুমানিক দুই কিলোমিটার স্টিলের তার, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মোটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিনব কৌশলে ইয়াবা পাচার

বিজিবির পর্যবেক্ষণ অনুযায়ী, কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ার ব্যবহার করে মিয়ানমার থেকে একসঙ্গে আনুমানিক ৩০ লাখ পিস ইয়াবা পরিবহনের সক্ষমতা রয়েছে। বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে নাফ নদী পার করে পালংখালীর ফাইস্যা খাল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ইয়াবা নিয়ে আসতে পারে চোরাকারবারিরা।

ক্যারিয়ারটির সঙ্গে একজন ব্যক্তি পানিতে মাছ ধরার ছলে চলাচল করে বলে বিজিবির পর্যবেক্ষণে উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এড়াতে চোরাকারবারিরা প্রচলিত পদ্ধতির পরিবর্তে এ ধরনের নতুন কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

বালুখালীতে দুই লাখ ইয়াবাসহ আটক একজন এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে বালুখালী বিওপির একটি নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। বাংলাদেশের অভ্যন্তরে বিএসপি পোস্টসংলগ্ন সোহেলের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তির প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. রকি আহমেদ (২৬)। এ সময় তার কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চলতি বছর উখিয়া ব্যাটালিয়ন মাদকবিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২২৮ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির তৎপরতা ও প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবহার বাড়ায় মাদক চোরাকারবারিরা পাচারের জন্য নতুন নতুন কৌশল গ্রহণ করছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর টেকনাফের হ্নীলায় পানির নিচে রশির সাহায্যে নৌকা টেনে নেওয়ার সময় ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।

বিজিবি অধিনায়ক বলেন, চোরাকারবারিরা যত অভিনব কৌশলই গ্রহণ করুক না কেন, বিজিবির আন্তরিকতা, দেশপ্রেম, পেশাদারত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণ বিরোধী

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

এবারও হচ্ছে ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা আয়োজন করতে যাচ্ছে সীরাতকেন্দ্র। ১২-২১ নভেম্বর ১০ দিনব্যাপী এ

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

শাস্তির বদলে পুরস্কার! সরকারি চাকরি বিধিমালার সমস্ত রীতিনীতি বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে (সিআরবি)

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তর ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড 

বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’, আন্দোলন নিয়ে নেহা বোরা

সালাতের মাসআলা

কিশোর গ্যাংয়ের উৎপাতে ভবিষ্যৎ অন্ধকারে 

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি সঙ্কট ও বিশ্ব অর্থনীতি

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর