ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

শিউলির প্রতারণা হাতিয়ে নিয়েছে কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৫, ১৬:৩৪

রাস্তায় দাড়িয়েছি, বাসায় যেতে পারছি না। পরিবারের সবাই জানে আমরা ভাগ্য পরিবর্তনে কাজ করতে বিদেশ যাবো। যেই যাওয়া আমাদের আর হলো না। বিদেশগামী যাত্রীরা এভাবেই বলছিলেন তাদের সংবাদ সম্মেলনে। পুরানা পল্টন আজাদ সেন্টারে প্রবাসী ট্রেড ইন্টারন্যাশনাল, প্রতিষ্ঠানটির সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন মেহেদী। সার্বিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মানবসম্পদের ব্যবসা করে আসছেন। এরই মধ্যে প্রতারিত হয়েছেন ১৬০জন যাত্রীকে রাশিয়ায় কাজের জন্য পাঠাতে গিয়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবপাচারকারী একটি চক্রের মূলহোতা শিউলী আক্তার ও শেখ মোস্তফা জাবেদ টগরের কাছ থেকে তিনি প্রতারিত হয়েছেন। ১৬০ জন যাত্রীকে রাশিয়াতে পাঠানোর কথা বলে প্রতি যাত্রীর কাছ থেকে ৪লাখ ৩৫ হাজার করে মোট ৬কোটি ৯৬ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করে মেহেদির কাছে। মেহেদি শিউলির প্রলোভিত প্রস্তাবে আস্তা রেখে গত বছরের ৮ই মে নগদ ১০লাখ টাকা ও ১৬০টি পাসপোর্ট প্রদান করে। এছাড়াও শিউলির পৃথক তিনটি ব্যাংকের একাউন্ট নম্বার ২০৫০১৮৬০২০৪৩৪৪৬০৫, ২০৫০৭৭৭৬৭০০৫৯০৫৯০ এবং ১০৫১৫৭০০৩৭২৪১ –তে মোট ২০ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ১৮ লাখ টাকা প্রদান করে। এরপরই শুরু হয় শিউলির প্রতারণা। তার ব্যবহৃত হোয়াটসএ্যাপ নাম্বার থেকে এবছরের জানুয়ারির ৪ তারিখে যাত্রীদের ভিসা পাঠায়। এরপরপরই শিউলি মেহেদীর কাছে যাত্রীদের বাকী টাকা চাইতে থাকে। পরবর্তীতে, শিউলির ব্যবহৃত ব্যাংক একাউন্টগুলোতে ৯৯ লাখ টাকা পাঠায়। মেহেদি বলেন, জানুয়ারির ২৩ তারিখে ১১৮জন রাশিয়ার এবং ৪২জন সার্বিয়ার যাত্রীর ভিসা পাঠালে তা বিএমইটিতে যাচাই করি। সেখান থেকে জানানো হয়, ভিসা এবং বিএমইটির কাগজ নকল। পরবর্তীতে আইনের আশ্রয় নিতে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ভুক্তভোগি মেহেদী। যা পল্টন মডেল থানা মামলা নম্বার- ৩৮। ঘটনাটি নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর সাথে যোগাযোগ করা হলে শিউলীকে আটক করা হয়েছে বলেন জানানো হয়। তবে, ১৬০ জন প্রবাসে যেতে ইচ্ছুক যাত্রীদের পাসপোর্ট ও দেড় কোটি টাকা ফেরত চাইতে এই সংবাদ সম্মেলন করা হয়েছে বলে জানান ভোক্তভোগীরা।

এবিষয়ে ডিবির এডিসির সাথে কথা বলে জানা যায়, আটক হওয়া শিউলির বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমার বার্তা/নয়ন/এমই

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। রোববার (০৩ মে) বিকালে

কাস্টমস কর্মকর্তাকে অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠ নকল করে ওষুধ বিক্রির

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপে ‘সাব্রিনা ইসলাম’ নামে এক তরুণীর ভুয়া পরিচয়। এরপর ‘এটমিক মার্কেট’ নামের একটি অনলাইন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে: স্পিকার

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা: চিফ প্রসিকিউটর

একজন অতিরিক্ত ডিআইজি ও ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

টানা ৮ মাস কমার পর এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৩৩ শতাংশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের কেউ বাদ পড়বে না: শিক্ষামন্ত্রী

আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা

এমপি হিসেবে এনসিপির নুসরাতের গেজেট প্রকাশ না করার আবেদন মনিরার

প্রতি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল হবে : শিক্ষামন্ত্রী

জাতিসংঘকে এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব

জাইমা রহমানের ক্রীড়া কূটনীতি নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্যের পর এবার শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় তুরষ্ক

পর্যটন শিল্পের উন্নয়নে জাতীয় পর্যটন পরিষদ গঠন

দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাবের শঙ্কা, পোশাক শিল্প ভয়াবহ হুমকির মুখে

জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: ডা. জাহেদ

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু, বাকিরাও শিগগির পাবে: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল মাসেও ইতিবাচক প্রবাসী আয়, এলো ৩১২ কোটি ডলার

সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড

১২ বছরের বেশি বয়সী শিশুদের হজপালনের অনুমতি

খনিজ সম্পদের সরবরাহ চেইন গড়তে এডিবির নতুন উদ্যোগ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড