ই-পেপার বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৮:১০

অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে দেশজুড়ে অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১২ এপ্রিল বিভিন্ন জেলায় একাধিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ এবং জরিমানা আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাইপ, বার্নারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং এক গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচটি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে দুটি পরিত্যক্ত চুনা কারখানা, নাইটমুন হোটেল ও রেস্টুরেন্ট, দুটি ড্রাইভার হোটেল এবং একটি ঢালাই কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সোর্স লাইন বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি একাধিক বার্নার জব্দ করা হয়।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় শাহজালাল হাউজিংয়ে পৃথক অভিযানে প্রায় ১০৬টি ডাবল চুলা ও ১৮টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় রেগুলেটর, বুস্টার ও পাইপ অপসারণের পাশাপাশি মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে টাঙ্গাইলেও তিতাসের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত অভিযানে বকেয়া ও অবৈধ সংযোগের কারণে ৭টি আবাসিক গ্রাহকের ১৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

দেশে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক

বোনজামাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতেন দুই ভাই

রাজধানীজুড়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতো একটি সংঘবদ্ধ চক্র। অটোরিকশার যাত্রী ও পথচারীদের টার্গেট করে

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘হলিস্টিক হোম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগের মহিমায় ঢাকার পাড়া-মহল্লায় কোরবানি উৎসবের আমেজ

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত

তদন্ত রিপোর্ট পেয়ে আদ-দ্বীনের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে

কোরবানির পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন, আহত ১৬৮

ঈদগাহে নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী

বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রথম অনুশীলনেই অনুপস্থিত, পরীক্ষার জন্য হাসপাতালে নেইমার

রেকর্ডের ছড়াছড়িতে ‘ইউনিভার্স বেবি বস’ তকমা পেলেন সূর্যবংশী

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকতে পারে গরমের অস্বস্তি

প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ঈদের নামাজের নিয়ত-নিয়ম, দোয়া ও খুতবা

কোরবানি হচ্ছে না, চিড়িয়াখানায় যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা