ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:২০

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির মালিকানায় থাকছে গ্রামীণ ট্রাস্ট। রাজধানীর উত্তরায় বেসরকারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ইউজিসির প্রতিনিধিদল ক্যাম্পাসটি পরিদর্শন করেছে। পরিদর্শনকালে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।

ইউসিজি সূত্র জানায়, পরিদর্শনের করার পর ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে। এরপর সেখান থেকে নতুন এ বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হবে।

ইউজিসির নীতিমালা অনুযায়ী, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কমপক্ষে এক একর এবং অন্যান্য এলাকায় দুই একর জমি থাকার বিধান রয়েছে। তবে রাজধানীর উত্তরা-উত্তর এলাকায় অবস্থিত অনুমোদনের অপেক্ষায় থাকা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ একর জমি রয়েছে।

জানতে চাইলে ইউজিসির পরিদর্শন টিমের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছি। প্রতিনিধিদল এ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে খুবই ইতিবাচক সাড়া পেয়েছে।

তিনি বলেন, সাধারণত একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ঢাকা শহরে এক একর জায়গার প্রয়োজন হয়, সেখানে এ বিশ্ববিদ্যালয়টির ২৫ একর মতো জায়গা রয়েছে। এখন নতুন বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে।

বর্তমানে দেশে ইউজিসির অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১৫টি। এরমধ্যে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাকি ৯টি বিশ্ববিদ্যালয়ে নানান জটিলতায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় ভর্তিতে সতর্কতা দিয়েছে ইউজিসি।

আমার বার্তা/এমই

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে শিক্ষাকে জাতির প্রকৃত মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর জোর

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সব সমস্যা সমাধানে

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রের

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা