ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর

নিজস্ব প্রতিবেদক:
১৬ মার্চ ২০২৫, ১৬:১৭

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত গঠিত কমিটির সদস্যদের বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। এ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

তবে ইউজিসির কর্মকর্তারা বলছেন, নামকরণ চূড়ান্ত হলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব প্রক্রিয়া শেষ করে শিক্ষা কার্যক্রম শুরু করতে আরও পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে। ফলে ২০৩১ সালের আগে নতুন নামে এ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরুর কোনো সম্ভাবনা নেই।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. জামাল উদ্দীন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ইউজিসি চেয়ারম্যান আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেছেন। এ নাম চূড়ান্ত।

কবে নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে জামাল উদ্দীন বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাস করে তবেই বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়া শুরু হবে। পুরো শিক্ষা কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর আগে কীভাবে সাত কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা চলবে- এমন প্রশ্নে তিনি বলেন, চলতি বছরও ঢাবির অধীনে অনার্সে ভর্তি করা হবে। ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই সাত কলেজের কার্যক্রম চালাবে।

এর আগে রোববার সকাল ১০টায় ইউজিসি অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত এ বৈঠক চলে।

সেখানে নাম ঠিক হওয়ার পর কীভাবে চলবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে আরও সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইউজিসি কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আমার বার্তা/এমই

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ব্যবসায়ীদের সুবিধা হলে বই বিক্রিকে শিল্প

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী জুলাইয়ের মধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

৮ মে, বিশ্ব দিবস থ্যালাসেমিয়া দিবস ২৬

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম