ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার জটিলতা নিরসনে আপিল করবে মন্ত্রণালয়

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৫, ১৪:০০

প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনার পর নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ডিসেম্বরের পূর্বঘোষিত সময়সূচিতে বৃত্তি পরীক্ষা আয়োজন করা যাবে কি না, সেটিও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিলের প্রস্তুতি নিচ্ছে। শিগগির এ বিষয়ে আপিল করা হবে।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ের এক স্মারকে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে- এমন সিদ্ধান্ত নেওয়ার পর কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ ৪২ জন তা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। হাইকোর্টের সমন্বিত বেঞ্চ রিটের প্রাথমিক শুনানির পর ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। চূড়ান্ত শুনানির পর আদালত ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

রায়ে বলা হয়েছে, সরকারির পাশাপাশি বেসরকারি নিম্নমাধ্যমিক, রেজিস্ট্রার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ২১-২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রায়ের প্রাথমিক ও চূড়ান্ত নির্দেশ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মন্ত্রণালয়কে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারের বিরুদ্ধে কোনো রায় গেলে আপিল করতেই হয়। এটি একটি ফরমালিটি। আপিল দাখিলের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেওয়া হয়তো সম্ভব হবে না। ডিসেম্বরের মধ্যে বৃত্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। তবে নিয়মতান্ত্রিক সব প্রক্রিয়া শেষ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় ইউসিএসআই ও পিএইচপি এর মধ্যে সমঝোতা স্মারক

মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেডের

ভিসি ভবন ঘেরাওয়ের ঘোষণা আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তসমূহের সংশোধন ও পুনর্বিন্যাস-সহ ৩ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

সরকারি স্কুলের মেধাতালিকায় ১০৭৫২১ জন, বেসরকারিতে প্রায় ২ লাখ

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই ডিজিটাল লটারির ফল প্রকাশ করা

ভর্তিতে স্কুল পায়নি সাড়ে ৭ লাখ শিক্ষার্থী, শূন্য থাকছে পৌনে ৯ লাখে আসন

এদিকে, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন ছিল ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। সেখানে ফাঁকাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত