ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১০:২৮

শিক্ষা ও যৌথ গবেষণাসহ বিভিন্ন অ্যাকাডেমিক বিষয়ে একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ও চীনের বিখ্যাত আনহুই নরমাল ইউনিভার্সিটি। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি এই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই চুক্তি হয়েছে।

এই সমঝোতার আওতায় দুটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণাগার ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবে। সেই সাথে আন্তর্জাতিক গবেষণা অনুদানের জন্য একসঙ্গে আবেদন এবং বিভিন্ন অ্যাকাডেমিক সেমিনার আয়োজনেও কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটি।

একই সাথে, এই চুক্তির ফলে দুটি প্রতিষ্ঠান স্বল্প ও দীর্ঘমেয়াদী শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম, বিভিন্ন বিষয়ে অ্যাকাডেমিক সফর এবং যৌথ পিএইচডি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে জ্ঞানের আদান প্রদান, শিল্পখাতের সঙ্গে পার্টনারশিপ এবং পাবলিক পলিসি বিষয়ে যৌথ গবেষণার ক্ষেত্রেও একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। এসব উদ্যোগের মাধ্যমে সমাজের কাজে লাগে এমন জ্ঞান ও গবেষণা তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জিয়ং ইউজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এর আগে গত বছরের অক্টোবরে চীন সফর করেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। তারা সেই সফরে আনহুই নরমাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছিলেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই সমঝোতা স্মারকটি সেই সফরেরই প্রতিফলন।

অনুষ্ঠানে আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে ঢাকায় চীনা দূতাবাসের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার আগ্রহও প্রকাশ করেন তারা। কনফুসিয়াস ইনস্টিটিউট হলো চীনা সরকারের অর্থায়নে পরিচালিত অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা ভাষা ও সংস্কৃতি পরিচিত করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে কাজ করা হয়।

প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির নিজস্ব কিছু শক্তির জায়গা রয়েছে। এই কোলাবোরেশনের মাধ্যমে আমরা সেই সক্ষমতাগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবো বলে আশা করছি।”

তিনি আরো বলেন, “একসঙ্গে কাজের মাধ্যমে আমরা সমাজের জন্য আরও ভালোভাবে কাজ করতে চাই। সেই সাথে গ্লোবাল সাউথের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়ও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, “বাংলাদেশ ও চীনে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের আগ্রহ দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এটি জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেও ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশারসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, চেয়ারপারসন এবং শিক্ষকবৃন্দ।

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

খ্রিষ্টধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগেই শিক্ষার্থীরা ২০২৭ সালের পাঠ্যবই হাতে পাবে বলে আশা

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি, তথ্য চাইল বোর্ড

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাতেও সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে রাখা হবে। দেশজুড়ে সুষ্ঠু,

সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি সংসদীয় এলাকায় একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কি না, সে বিষয়ে সরকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ