ই-পেপার শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়নের জন্য শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন শিক্ষকদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান শুরু হবে আগামী ১ অক্টোবর। এরপর ৪ অক্টোবর থেকে তাদের পদায়ন শুরু হবে।

নতুন শিক্ষকদের পদায়নের পর দুই মাসের বিশেষ পেশাগত প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। তবে এ প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

নতুন শিক্ষকদের প্রশিক্ষণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সভা ডেকেছে। সেখানে নতুন শিক্ষকদের যোগদান, পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং শিক্ষার বাইরে থাকা বিপুলসংখ্যক মানুষকে শিক্ষার

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

দেশের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নির্ধারিত শিক্ষণফল অর্জন করছে কি না, তা শুধু দেশীয় মূল্যায়নের মাধ্যমে নয়,

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা ও নানা অভিযোগের মধ্যেই ডেসকোর এমডির চুক্তি নবায়নের আলোচনা

বিলুপ্ত র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

দেশের মানুষকে জনসম্পদে রূপান্তর করার আহ্বান

সাহারানপুরে মসজিদ ধ্বংস

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ : ধর্মমন্ত্রী

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে