ই-পেপার শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না: জয়া আহসান

বিনোদন ডেস্ক:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ দেখার পরে এক প্রেসমিটে অভিনেত্রী জয়া আহসান বলেন, আমি ওর (মেহজাবীনের) পথচলাটা প্রথমে থেকে খেয়াল করছি। অনেকে বলেছে ওর আরও আগে কাজ করা উচিত ছিল। তবে ও এমন একটা পরিপক্ব সময়ে এসে অভিনয় করেছে, যে একটা ভালো ছবি উপহার দিয়েছে।

এরপর বলেন, ‘আমি মেহজাবীনের অভিনয়ের ভক্ত, ওর অভিনয় সব সময় দেখি। আমার খুব কম দেখা হয় কিন্তু তারপর আমি যা দেখি ওর অভিনয় গুলো দেখি।’

সিনেমা প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ও যখন কাঁদে সিঁদুর মুছে দেয় শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেহজাবীন তো মুসলিম ঘরের মেয়ে সে সনাতনী সম্প্রদায়কে দেখে বড় হয়নি তার এ অভিজ্ঞতা নেয়। একজন শিল্পীর বড় জায়গা এটায় অভিনয়ে মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে পেরেছে।

তার কথায়, পরিচালকদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। সবাই অসাধারণ অভিনয় করেছেন। আমি দর্শক হিসেবে সিটে বসে থেকে দেখেছি, এরপর কী হবে কী হবে ভেবেছি। এর মাঝে একজন এসে বলে পপকর্ন এনে দেবো। আমি বলি, এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না।

শেষে জয়া আহসান বলেন, মেহজাবীনকে আরও অর্থবহ ছবিতে দেখতে চাই। ও পরিপক্ব অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও বুঝতে পারিনি। তবে সব সময় খেয়াল করতাম, অসাধারণ অভিনয় করেছে।

প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার