ই-পেপার মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পুলসিরাত সিনেমার নতুন নাম হয়েছে সরদার বাড়ির খেলা

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৫, ১৮:৩৫
আপডেট  : ১৪ মে ২০২৫, ১৮:৫৮

রোশান ও বুবলীর সিনেমার নাম বদলে গেলো । তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে তাদের অভিনীত ‘পুলসিরাত’ সিনেমার নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ।

সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। পরে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয়, তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ।

তিনি বলেন, ‘পুলসিরাত’ নামেই আমরা অনুদান পেয়েছিলাম। কিন্তু এখন প্রিভিউ কমিটি থেকে বলা হয়েছে নামটি ইসলামিক শব্দের। তাই এটি পরিবর্তন করতে হবে। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।’

দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে ছবিটিকে সেন্সর দিয়েছে। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তিনি মনে করছেন, এতদিন ছবিটি ‘পুলসিরাত’ নামে পরিচিত ছিল। হঠাৎ নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে।

নির্মাতা বলেন, ‘পুলসিরাত’ নামটা আকর্ষণীয় ছিল। নামের ওপর একটি গানও রয়েছে সিনেমায়। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।’

‘সরদার বাড়ির খেলা’ সিনেমায় আবারও শবনম বুবলীর সঙ্গে জুটি হয়ে ফিরছেন রোশান। তিনি বলেন, ‘লাঠি খেলা নিয়ে সিনেমার গল্প। সেই খেলাকে কেন্দ্র করে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায়। সেখান থেকে গল্পের মোড় নেয়। শুনেছি সেন্সর হয়েছে, ঈদে মুক্তি পাবে। এটি বেশ আনন্দের খবর।’

ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। রোশান-বুবলী ছাড়াও এ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ অভিনয় করেছেন। এটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।

আমার বার্তা/এল/এমই

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের

আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে: স্পর্শিয়া

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ

বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তাই নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা

জেল থেকে বেরিয়ে স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন সংগীতশিল্পী

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের হয়েছিলেন মার্কিন সংগীত শিল্পী ও পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা