ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে পাঠানো ময়নাতদন্তে জুবিনের মৃত্যু রহস্য জানা গেল

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৪:৩২
আপডেট  : ০৪ অক্টোবর ২০২৫, ১৫:০১
কিংবদন্তি জুবিন গার্গ। ছবি: সংগৃহীত

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনের অবসান ঘটাল সিঙ্গাপুর কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে, স্কুবা ডাইভিং নয়, বরং সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন তিনি।

প্রতিবেদনটি তুলে দেওয়া হয়েছে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। একই সঙ্গে সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) ময়নাতদন্ত রিপোর্টের কপি ও প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন ভারতীয় হাইকমিশনের কাছেও হস্তান্তর করেছে। এ সময় পুলিশ কর্মকর্তারা প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং ভারত ‘আসিয়ান পর্যটন বর্ষ’ উদ্‌যাপনে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ।

ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হলেও পুলিশি তদন্ত এখনো শেষ হয়নি। সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভক্ত ও অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে— জুবিনের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিডিও বা ছবি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়া হয়। তদন্তের শুরুর দিকেই অবশ্য নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর সরকার।

এ ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর পুলিশ। সর্বশেষ সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃত প্রভা মহন্তকে বুধবার আটক করা হয়। এর আগে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসব আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত চারজন এ মামলায় আটক হয়েছেন।

অন্যদিকে, আসাম পুলিশও তদন্ত চালাচ্ছে সমান্তরালভাবে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের শোক এখনো কাটেনি। শিল্পীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

আমার বার্তা/এমই

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের

মা আনোয়ারার স্বপ্নপূরণে নির্বাচন করার সিদ্ধান্ত চিত্রনায়িকা মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের

আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে: স্পর্শিয়া

দীর্ঘ এক দশকের অপেক্ষা। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়াকে আবারও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ

গুচ্ছ এ ইউনিটের ফল প্রকাশ, ৭০ শতাংশই অকৃতকার্য 

জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখে ‘আবেগে ভাসছেন’ কোচ

দেম্বেলের জোড়া গোল, অ্যানফিল্ডে লিভারপুলকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হবে ১ জুলাই

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা