ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়ল ওয়েন কুপার

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩

এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার।

জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন এই জেন-জি তারকা।

যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা; এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’

নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে এই কিশোর অভিনেতা বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’

নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন। সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কি ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। একের পর এক সাফল্যে আওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

আমার বার্তা/এল/এমই

প্রসংশায় ভাসছে রানা বর্তমানের নির্মাণ “এতদিন কোথায় ছিলে”

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি-তে সম্প্রতি প্রচারিত হয়েছে বহুল আলোচিত নাটক “এতদিন কোথায় ছিলে”। নির্মাণে

সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না: সুনেরাহ

অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো