ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

পর্দা ছেড়ে এবার ডিজিটাল দুনিয়ায় রিয়া চক্রবর্তী

আমার বার্তা অনলাইন:
১০ মার্চ ২০২৬, ১৬:১৯

সিনেমার রূপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় পা রাখলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে একা নন, সঙ্গে নিয়ে এসেছেন নিজের হুবহু এক ডিজিটাল অবয়ব, যার নাম দিয়েছেন ‘মিষ্টি’। আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিওর মাধ্যমে নিজের এই এআই অবতারকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

ভিডিওতে দেখা যায়, সমুদ্রের তীরে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন রিয়ার এই ডিজিটাল সংস্করণ। যার হাঁটা-চলা, কথা বলা কিংবা গায়ের রং সবকিছুই অবিকল আসল রিয়ার মতো। ভিডিওর আবহ সংগীতে শোনা যায় রিয়ার দরাজ কণ্ঠ। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘গোলাপ লাল, নীল বনফুল, চলো তুমি-আমি মিলে ভেঙে দিই পিতৃতন্ত্র’।

রিয়ার ডাকনাম ‘মিষ্টি’র অনুকরণেই নামকরণ করা হয়েছে এই অবতারের। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এটি কেবল রিয়ার ক্লোন নয় বরং অভিনেত্রীর চিন্তা, আবেগ ও ব্যক্তিত্বের এক অনন্য সংমিশ্রণ। এআই স্টুডিওর অত্যাধুনিক প্রযুক্তি, সিনেম্যাটিক এআই মডেল, মোশন ক্যাপচার এবং ভয়েস সিন্থেসিস ব্যবহারের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। যা রিয়ার কণ্ঠস্বর এবং অঙ্গভঙ্গিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।

নিজের এই নতুন উদ্যোগ নিয়ে রিয়া চক্রবর্তী বলেন, ‘চোখের সামনে মিষ্টিকে প্রাণ পেতে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। সে কেবল আমার প্রতিচ্ছবি নয় বরং ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার একটি নতুন মাধ্যম। মিষ্টির মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্ত খুলে গেল।’

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতে সেলিব্রিটি ও ভক্তদের মধ্যকার যোগাযোগে এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ হতে পারে। কারণ এই ‘মিষ্টি’র মাধ্যমেই ভক্তরা এখন প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার বা ভাব বিনিময়ের সুযোগ পাবেন।

উল্লেখ্য, রিয়াকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির সঙ্গে ‘চেহরে’ (২০২১) ছবিতে। বর্তমানে তিনি নিজের পডকাস্ট চ্যানেল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে রিয়ার ভক্তদের জন্য বড় পর্দার সুখবর হলো খুব শিগগিরই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে তাকে। এই সিরিজে রিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও বিজয় বর্মা।

আমার বার্তা/এমই

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন

চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সেলুলয়েডে তুলে ধরতে সরকারি উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দুটি স্বল্পদৈর্ঘ্য

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান