ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

ঈদে আসছে নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
২৩ মে ২০২৬, ১৬:৫২

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ‘লোকে বলে’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। আগামী ২৬ মে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে অভিনেত্রী-গায়িকার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে গানটির পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে ভক্তদের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ফারিয়া জানান, নতুন গান নিয়ে ফিরছেন তিনি। একই সঙ্গে এবারের ঈদ উদযাপন আরও বিশেষ হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন এই তারকা।

ফোক-পপ ঘরানার গান ‘লোকে বলে’র কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এসভিএফ ও ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাওয়া গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের নির্মাতা ও কোরিওগ্রাফার বাবা যাদব।

ফারিয়া জানিয়েছেন, যাঁদের গান শুনে বড় হয়েছেন, তাঁদের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর অনেক দিনের। সেই স্বপ্নেরই একটি বাস্তব রূপ এই গান, যেখানে তিনি কাজ করেছেন ফুয়াদ আল মুক্তাদিরর সঙ্গে। এ ছাড়া সঞ্জয়সহ আরও কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গানের কাজও শেষ করেছেন বলে জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর বিরতি দিয়ে বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন তিনি। তাঁর গানগুলোও দর্শক-শ্রোতাদের মাঝে পেয়েছে ব্যাপক সাড়া।

আমার বার্তা/এমই

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইতালিতে ৭ সেপ্টেম্বর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

প্রযুক্তির বিবর্তন আর সময়ের পরিবর্তনের সাথে ফ্যাশনের রূপ বদলালেও, স্মৃতির অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণে

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট