ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নায়িকাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যামেরাবন্দির অধিকার নেই: জাহ্নবী কাপুর

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১২:৩১

বর্তমান সময়ে শোবিজ অঙ্গনে মাথাচাড়া দিয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ও শরীরের নির্দিষ্ট অংশকে ফোকাস করে ছবি তোলার প্রবণতা। ফটোগ্রাফার কিংবা পাপারাজ্জিদের একাংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিনেত্রীদের স্পর্শকাতর দিকগুলোকে ক্যামেরাবন্দি করছেন বলে অভিযোগ।

সামাজিক মাধ্যমে হার হারহমেশাই এখন দেখা মেলে এমন ভিডিও। বলিউডের অনেক নায়িকাই ঠিক এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দির শিকার; ছড়িয়ে পড়া এমন নানা ভিডিও নিয়ে আলোচনা বাড়ছে। এবার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

সম্প্রতি এক পডকাস্টে সম্মতি ছাড়া নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন নিয়ে কথা বলেন তিনি। এ সময় পাপারাজ্জিদের কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তবে বলে রাখা ভালো, এই পডকাস্টে জাহ্নবীকে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন অভিনেত্রীদের মতো আপনাকেও ‘আবেদনময়ী’ হিসেবে উপস্থাপনের বিষয়গুলো সামনে এসেছে। বিষয়গুলো আপনাকে অস্বস্তিতে ফেলে কি না?

কথা প্রসঙ্গে সেখানেই উঠে আসে এই ‘উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দি’র আলোচনা। জাহ্নবী জানান, বিষয়টি নিয়ে তিনি আলোকচিত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। তাদেরকে বুঝিয়েছেন, নারীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত।

জাহ্নবী বলেন, আমি তাদের বলেছি, এটি আমাদের জন্য যেমন খারাপ, তেমনি অস্বস্তিকর। এটি আমাদের ব্যক্তিগত গোপনীয়তাও লঙ্ঘন করে। এতে আমাদের কোনো সমর্থন নেই। আমরা যখন কোনো বিশেষ পোশাক পরে বাইরে বের হই, তখন আমরা কখনোই ভাবি না যে কেউ একজন আমাদের দিকে ক্যামেরা তাক করে নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গের ওপর জুম করবে।

জাহ্নবী বলেন, এর চেয়েও বড় কথা, এটি আপনাদেরও খারাপভাবে উপস্থাপন করে। আপনারা নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের শরীরকে পণ্য বানাচ্ছেন, আর এভাবে নিজেদের সম্মান কীভাবে ধরে রাখছেন? শুধু টাকা আর ভিউয়ের জন্য আপনারা একটি নির্দিষ্ট অঙ্গের ওপর জুম করছেন!

জাহ্নবী এও জানান, এই কথাগুলো আলোকচিত্রীদের শোনানোর পর তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন।

আমার বার্তা /জেএইচ

কন্যাসন্তানের মা হলেন বুবলী

দীর্ঘদিনের নানা গুঞ্জন ও আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম

মাস্টার সাহেব, আমার জন্য চোখের জল ফেলেছেন: দীপ্তি চৌধুরী

বিয়ে করেছেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন)

কাঁথা মুড়ি দিয়ে ঘুম নয়, ছুটির দিন জমবে ওটিটির বিনোদনে

ছুটির দিনের অলস সকালে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে না থেকে, দিনটিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য

শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

আগামী ১০ থেকে ১৫ জুন বৃটেনের শেফিল্ডে অনুষ্ঠিতব্য ৩৩ তম আন্তর্জাতিক শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশের প্রামাণ্যচিত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির: পুতিন

গ্যাস লিকেজ থেকে আগুনে রাজধানীতে দগ্ধ ৬

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন: বিএসইসি চেয়ারম্যান

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ জন

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

ডেঙ্গু প্রতিরোধে দুই-তিন দিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি‌লো‌মিটার এলাকায় যানজট

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা