ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

অ্যামাজন প্রাইমের পর এবার চীনা ফ্যাশন ম্যাগাজিনে শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদক
২৫ জুন ২০২৬, ১৩:০৫

২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন শেখ ফরিদ পলক। এরপর ধীরে ধীরে নিজের প্রতিভা, পরিশ্রম এবং স্বপ্নকে সঙ্গী করে চলচ্চিত্র, বিজ্ঞাপন, টেলিভিশন নাটক, ধারাবাহিক নাটক থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে গড়ে তুলছেন নিজের স্বপ্নের পরিচয়। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন মডেলিংয়েও সমান দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তরুণ এই প্রতিভাবান।

ফ্যাশন ক্যারিয়ারের শুরু থেকেই নিজের আত্মবিশ্বাসী উপস্থিতি ও পেশাদার কাজের মাধ্যমে দেশের বিভিন্ন স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন পলক। অভিনয় ও মডেলিং দুই ক্ষেত্রেই ধারাবাহিক সাফল্যের ফলে তার পথচলা এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত হয়েছে। এর আগে অ্যামাজন প্রাইম ওটিটি প্লাটফর্ম এর জন্য "Timeless Waltz" চলচ্চিত্রে কাজ করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার চীনের ঐতিহ্যবাহী একটি ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে নতুন করে প্রশংসা কুড়াচ্ছেন তরুণ এই ফ্যাশন মডেল ও অভিনেতা।

সম্প্রতি চীনের ফুজিয়ান প্রদেশের ঐতিহাসিক শহর সেনজোতে একটি ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুট সম্পূর্ণ করেছেন পলক। শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এক প্রাচীন স্থাপনাকে ঘিরে আয়োজিত এই ফটোশুটে পলক'কে দেখা যায় চীনের ঐতিহ্যবাহী পোশাকে এক ভিন্ন ও নান্দনিক রূপে। আধুনিকতা ও ঐতিহ্যের মনোমুগ্ধকর সমন্বয়ে এই ফটোশুট ইতোমধ্যেই সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

জানা গেছে, এই ফ্যাশন শুটের জন্য চীনা ফ্যাশন কোরিওগ্রাফার মি. জোজো চেন এমন একজন মডেল খুঁজছিলেন, যার মধ্যে থাকবে বৈচিত্র্য, ব্যক্তিত্ব এবং ভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের শক্তিশালী উপস্থিতি। সেই অনুসন্ধানেই তাদের টিমের নজরে আসে বাংলাদেশের শেখ ফরিদ পলক। তার কাজের অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে এই বিশেষ ফটোশুটে অংশগ্রহনের সুযোগ করে দেওয়া হয়।

চীনে কাজের অভিজ্ঞতা নিয়ে পলক বলেন, দেশের বাইরের জন্য এর আগেও হলিউডের একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়েছে, যা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তবে চীনের এই ফ্যাশন ম্যাগাজিনের কাজটি আমার কাছে সম্পূর্ণ ভিন্ন অনুভূতির কারণ, এবার আমি চীনে যেয়ে শুধু একজন অভিনেতা হিসেবে নয় বরং একজন বাংলাদেশি ফ্যাশন মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করেছি। যখন আমার নামের পাশে লেখা থাকবে "বাংলাদেশ" সেটাই সবচেয়ে বড় অর্জন কারন, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয় বরং পুরো দেশের প্রতিনিধিত্ব করার একটি চমৎকার মাধ্যম।

তিনি আরও বলেন, আমি সবসময় বিশ্বাস করি, আমরা যারা সাংস্কৃতি চর্চা করি আমরা যেখানেই যাই না কেনো, আমাদের সঙ্গে বাংলাদেশের পরিচয়টিও বহন করি। তাই আমি সবসময়ই দেশের সংস্কৃতি, সৌন্দর্য এবং সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করি। চীনের এত উচ্চ সাংস্কৃতিক সভ্যতায় বাংলাদেশের মডেল হিসেবে কাজ করতে পেরে সত্যিই খুব ভালোলাগা কাজ করছে।

অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফ্যাশন জগতেও সক্রিয় রয়েছেন শেখ ফরিদ পলক। দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের প্রচারণা, ফ্যাশন ক্যাম্পেইন এবং বিলবোর্ড বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়াও দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি, অভিনেত্রী কেয়া পায়েল, ফ্যাশন কোরিওগ্রাফি গৌতম শাহা, ব্রান্ড প্রোমোটার বারিশা হক সহ বিনোদন অঙ্গনের প্রায় সকল পরিচিত মুখের সঙ্গে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশ নিতে দেখা যায় তাকে।

নিজের বর্তমান অবস্থান সম্পর্কে পলক বলেন, আমি এখনও নিজেকে শেখার পর্যায়েই মনে করি। প্রতিটি কাজ আমাকে নতুন কিছু শেখায়। বর্তমানে চীনের একটি স্ট্রিমিং মিডিয়া প্ল্যাটফর্মের প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

দেশীয় বিনোদন অঙ্গন থেকে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে শেখ ফরিদ পলকের এই অগ্রযাত্রা যেন এক স্বপ্নবাজ তরুণের সাফল্যের গল্প। যে গল্পে রয়েছে সংগ্রাম, আত্মবিশ্বাস, পরিশ্রম এবং বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরার অদম্য প্রত্যয়।

আমার বার্তা /জেএইচ

বন্ধুত্ব আর ভালোবাসার গল্পে ভরা পূর্ণিমার নতুন ভিডিও

ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে শুরু করে বর্তমান সময়

জীবনটা নিজের মতো করে নিতে হয় : মিমি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না

অভিষেক যদিও হিন্দি ছবি দিয়ে, তবে তামান্না ভাটিয়ার সাফল্যের শুরুটা তেলুগু ছবি দিয়ে। প্রায় দুই

‘ম্যাজিক স্কুল বাস’ নিয়ে চলচ্চিত্র: ‘মিস ফ্রিজল’ চরিত্রে এলিজাবেথ

শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’। ১৯৯৪ সাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওর ও পার্বত্য অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার: নৌপরিবহন মন্ত্রী

সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়: সংগীত প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা 

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ : টিআইবি

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে