ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক পদে জয়ী: পারভেজ আবির

মোঃ আবু সাঈদ
০৪ জুলাই ২০২৬, ১৪:০৫
অভিনেতা এম এ পারভেজ চৌধুরী আবির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা এম এ পারভেজ চৌধুরী আবির। নির্বাচনে বিজয়ের পর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিল্পী সমিতির সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

নিজের অনুভূতি প্রকাশ করে দৈনিক আমার বার্তাকে এম এ পারভেজ চৌধুরী আবির বলেন, "২৭২ জন শিল্পী আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি এটাকে শুধু একটি জয় হিসেবে দেখি না, বরং শিল্পীদের অর্পিত একটি বড় দায়িত্ব হিসেবে দেখি। এই বিজয় আমার একার নয়, এটি আমাদের সকল শিল্পীর। শিল্পীরা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই এখন আমার সবচেয়ে বড় অঙ্গীকার। আমি সবার সহযোগিতা নিয়ে শিল্পীদের সম্মান, অধিকার এবং আন্তর্জাতিক পরিসরে আরও সুযোগ সৃষ্টি করার জন্য পরিকল্পনা হাতে নেবো, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, শিল্পী সমিতির আন্তর্জাতিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বিদেশি চলচ্চিত্র সংস্থা ও সংগঠনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পের সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করবেন।

চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে এম এ পারভেজ চৌধুরী আবির শিল্পীদের স্বার্থ রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

মার্চের শেষ দিকে মৌসুমী হামিদ জানান, আবু সাইয়িদ রানার সঙ্গে তার সংসার ভেঙে গেছে। এ

সিঙ্গাপুর হাইকমিশনের উদ্যোগে ঢাকায় প্রদর্শিত হল `অ‍্যামিবা’

৩৭ তম সিঙ্গাপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে গত বৃহস্পতিবার (২ জুলাই ) সন্ধ্যায় ঢাকার একটি

সম্মান দেওয়ার মালিক আল্লাহ: শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী শিরিন শিলা

"সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া।"- কৃতজ্ঞতা প্রকাশ করে এমন অনুভূতির কথাই জানিয়েছেন জনপ্রিয়

জমকালো আয়োজনে বিয়ে সারলেন টেইলর সুইফট

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকার কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

‘১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে’

দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে সচল রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে

সীমান্ত পেরিয়ে আসছিল ১৬ ড্রাম ‘হাইড্রোক্সিজিন’, ফেলে পালাল চোরাকারবারিরা

চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

সবার শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শিগগির আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবন্দিই থাকছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?