ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাদেক বাচ্চুকে হারানোর অর্ধ যুগ

মোঃ আবু সাঈদ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
সাদেক বাচ্চু। ছবি : সংগৃহীত

‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কী স্বাদ আছে বলো’—আবু জাফরের কথা ও সুরে ফরিদা পারভীনের কালজয়ী গান। অভিনেতার কাছে অভিনয়ও তো এক ধরনের প্রেম। যে প্রেম জীবনভর বুকে আগলে রাখেন শিল্পীরা। কিন্তু এই প্রেমেও কি নিন্দা সহ্য করতে হয়?

হয় বৈকি! অভিনেতা যখন সাদেক বাচ্চুর মতো কেউ, তখন নিন্দাও জোটে কপালে। তবে সেই নিন্দা আবার ভালোবাসারই আরেক রূপ। কেননা অভিনয়টা তিনি এতই ভালো করতেন, তা দেখে দর্শক ধরেই নিতেন, বাস্তবেই বুঝি মানুষটা তেমন!

মঞ্চ থেকে বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র-সবখানেই সাদেক বাচ্চুর বিচরণ ছিল। তবে সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্যই পেয়েছেন সর্বাধিক জনপ্রিয়তা ও সাফল্য। দেশজুড়ে দর্শক নাকে ‘ভিলেন’ হিসেবেই চিনেছে, নিন্দা করেছে, ভালোবেসেছে। এমনও হয়েছে, ‘রাজাকার’ চরিত্রে অভিনয়ের কারণে দর্শক তাকে বাদামের খোসা আর পাথর পর্যন্ত ছুঁড়ে মেরেছিল!

গুণী এই অভিনেতার আজ ষষ্ঠ প্রয়াণ দিবস। ২০২০ সালের আজকের দিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

সাদেক বাচ্চুর জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি, ঢাকায়। তবে তার পৈতৃক নিবাস চাঁদপুরে। তার আসল নাম মাহবুব আহমেদ। মাত্র ১৫ বছর বয়সে চাকরিজীবন শুরু করেন, কাজ করতেন বাংলাদেশ ডাক বিভাগে। ২০১৩ সালে সেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে চাকরি কখনো তার অভিনয়জীবনে বড় বাধা তৈরি করেনি। তাই নিয়মিতই কাজ করে গেছেন তিনি।

সাদেক বাচ্চুর অভিনয়ের শুরুটা ষাটের দশকেই। ১৯৭২ সালের দিকে তিনি যুক্ত হন ‘গণনাট্য পরিষদ’ থিয়েটারে। সেখানেই তার অভিনয়ের মূল যাত্রা শুরু হয়। এ দলের হয়ে তিনি অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনাও দিয়েছিলেন।

১৯৭৪ সালে সাদেক বাচ্চু আসেন বিটিভিতে। প্রযোজক আব্দুল্লাহ ইউসুফ ইমামের নাটক ‘প্রথম অঙ্গীকার’ দিয়ে টিভি অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর বহু নাটক করেছেন। করেছেন বিজ্ঞাপনচিত্রও।

সিনেমায় সাদেক বাচ্চুর অভিষেক হয় ১৯৮৫ সালে, ‘রামের সুমতি’ দিয়ে। প্রথম দিকে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করতেন। তবে পরে ক্রমশ খল চরিত্রে ঝুঁকে পড়েন। বিশেষ করে ‘চাঁদনী’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পান। এরপর থেকে তাকে নেতিবাচক চরিত্রেই দেখা গেছে।

সাদেক বাচ্চু অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবন নদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’ প্রভৃতি।

অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন সাদেক বাচ্চু।

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা শরিফে কায়সার হামিদ

মেয়ের পাসপোর্ট বুকে চেপে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন করেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে

‘সেপারেশন’ ওয়েব ফিল্মে পরীমনি

নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায়

আমিশা প্যাটেলের বাবা-মায়ের বাড়িতে গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাবা-মায়ের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাসভবনে গয়না চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনার বদলি

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম : রাশেদ খান

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

এআই প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়তে চান না ট্রাম্প

মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

সেদিন ছিল মৃত্যুর রাত!

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল