ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫১

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত কবে। দুপুরে এ সংক্রান্ত সভায় ফলাফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিতে গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার আবেদন জমা পড়েছিল ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর ১টি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

>> যেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাওয়া যাবে।

>> এবার আসন ৫৩৮০

এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর একটি আসনের জন্য ২৫ (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সেই হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

>> লিখিত পরীক্ষার নম্বর বিভাজন কীভাবে

বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময় ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হয়। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য করা হয়। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যায়। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হয়। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফলাফল প্রকাশ করা হয়।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জন মারা গেছেন। এই সময়ে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে সাতজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হামে আক্রান্ত হয়ে

হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু মৃত্যু ঘটাতে চায়, এরকম কোনো খারাপ উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না বলে মনে করেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ