ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
মেডিকেলে ভর্তি

কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের অবস্থান

ডেল্টা টাইমস ডেস্ক:
২০ জানুয়ারি ২০২৫, ১২:৩৩
আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় তারা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী বলেন, আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে। আমরা এই ফল মানি না।

শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো। সুতরাং এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি জানান।

এর আগে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভিসি চত্বর ও টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

অপরদিকে, রোববার (১৯ জানুয়ারি) রাত ১০টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, আজকে মেডিকেলের রেজাল্ট পাবলিস করেছে। ফেসিস্ট সরকারের মতো ছাত্রজনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নম্বর পেয়েও চান্স হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি অতি শিগগিরই এই কোটা প্রথা বাতিল করা হোক। নতুন করে ফলাফল প্রকাশ করা হোক সেখানে যেন কোনো কোটা না থাকে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম ও সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে

সবার সম্মিলিত প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা হাম নিয়ন্ত্রণে

থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন

বাংলাদেশে থ্যালাসেমিয়া এখন আর কেবল একটি রোগ নয়, বরং এক বিশাল জনস্বাস্থ্য সংকটের নাম। বিশ্বের

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে সরঞ্জাম লুটের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বন্ধ ৬ পাটকল এ বছরই বেসরকারি খাতে লিজ দেবে সরকার: পাটমন্ত্রী

বিদ্যুৎ চাহিদা অনেক বেড়েছে, জ্বালানি সংকটও অসহনীয় পর্যায়ে: মন্ত্রণালয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

অন্যের ফুয়েল কার্ড নিয়ে পেট্রোল পাম্পে আসা তরুণকে ইউএনওর মারধর