ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কোর্সের সংখ্যা বাড়ানোর পরিবর্তে গুণগতমানে গুরুত্বারোপ

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির (আইআরআরসি) ৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কর্মকর্তাই নতুন করে কোর্সের সংখ্যার বৃদ্ধির চাইতে গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিএসএমএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. জাফর খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, ৩৮তম সভায় বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন কোর্স বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা, কোর্স মূল্যায়ন করা, নতুন কোর্স চালুর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে চাহিদা রয়েছে কি-না তা বিবেচনায় নেওয়া, চালু করা কোর্সগুলোর বিষয়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা ইত্যাদি আলোচিত হয়। তবে এসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোর্সের সংখ্যার বৃদ্ধির চাইতে গুণগতমান বজায় রাখার ওপর।

এমনকি সভায় কোর্সের গুণগতমান বজায় রাখতে পারলেই আগামী দিনে দক্ষ বিশেষজ্ঞ তৈরি সম্ভব বলেও মতামত দেন বিশেষজ্ঞ ও শিক্ষকরা।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

থ্যালাসেমিয়া কী থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

(এক জরিপে দেখা গেছে,  ৭৫-৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর মৃত্যুর কারণ হলো কার্ডিওভাসকুলার ডিজিজ অথবা স্ট্রোক।

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জন মারা গেছেন। এই সময়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট