ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী
০৮ মে ২০২৬, ১২:৩৪
আপডেট  : ০৮ মে ২০২৬, ১৪:৪৬

(এক জরিপে দেখা গেছে, ৭৫-৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর মৃত্যুর কারণ হলো কার্ডিওভাসকুলার ডিজিজ অথবা স্ট্রোক। কী মারাত্মক কথা! তাই আমি বলি, ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী।

আজ অথবা আগামীকাল, সেটা যেকোনো সময় আসতে পারে। তোমার কাজ হলো সেটা যেন না আসে। তার জন্য জীবনযাপন পরিবর্তন করা, নিয়ম মেনে খাওয়া, সুগার নিয়ন্ত্রণ করা দরকার। আর হার্টকে বাঁচাতে তিনটা ‘ডি’ দরকার—ডায়েট, ডিসিপ্লিন ও ড্রাগ। সম্প্রতি এক সেমিনারে এমনই তথ্য দিলেন দেশের স্বনামধন্য এই চিকিৎসক।)

রোগীরা যখন জিজ্ঞেস করেন যে ডায়াবেটিস নিয়ে এত মাথাব্যথা করব কেন? আমি বলি, ভাই তোমার যে ডায়াবেটিস হলো, তোমার যে বন্ধুটির ডায়াবেটিস নেই তার থেকে তোমার আয়ু এক্ষুনি ৭ বছর কমে গেল। কী সাংঘাতিক কথা! কিন্তু কেন?।

গ্লুকোজ তো আমার দরকার। প্রতিটি কোষ গ্লুকোজ ব্যবহার করে এনার্জি হিসেবে। আমার মস্তিষ্ক প্রায় পুরোপুরি গ্লুকোজের ওপর নির্ভরশীল। সমস্যা হলো এই এসেনশিয়াল ফুয়েলটা যদি আমি ঠিকমতো ব্যবহার করতে না পারি, সেটা আমার ক্ষতি করবে। আর এটার জন্যই ডায়াবেটিস হয়।

হয় আমার ইনসুলিনটা কমে গেছে (যেটা গ্লুকোজ ব্যবহার করাচ্ছে), অথবা আমার শরীরে প্রচুর ইনসুলিন আছে, কিন্তু নানা কারণে সেটা ঠিকভাবে কাজ করতে পারছে না। তার ফল কী? প্রতিটি কোষ, প্রতিটি ভেসেলে (রক্তনালি) যে এনার্জি ইউটিলাইজেশনের মেকানিজম, সেখানে সমস্যা হচ্ছে।

তার ফলে কী হচ্ছে? ধরো, আমার ভেসেলে যে সেল লাইনিং আছে, সেটা তো প্রোটেকশন দিচ্ছে এবং আরও অনেক কাজ করে, কিছু কেমিক্যাল নিঃসরণ করে, যাতে ধমনি কলাপস না করে ওপেন থাকে, যেন রক্ত জমাট না বাঁধে।

এই সবকিছুর জন্য এনার্জি দরকার। যখন সেটা থাকে না, তখন কী হয়? মেটাবলিজম ঠিকভাবে না হলে শরীরে লিপিড বাড়ে। এ অতিরিক্ত লিপিড ভেসেলের মধ্যে জমতে থাকে, ধমনিগুলো চিকন হয়ে যায়।

ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার– শীর্ষক বৈঠকে আলোচকেরা।

এখন আমার ব্রেনে তো অসম্ভব পরিমাণ ব্লাড দরকার, অক্সিজেন দরকার। আমার হৃৎপিণ্ড মায়ের গর্ভ থেকে যেটা নড়াচড়া শুরু করেছে, যা মৃত্যু পর্যন্ত চলবে। তার অসম্ভব রকম এনার্জি দরকার। সেটা আসবে রক্ত দিয়ে।

কিন্তু যেসব ধমনি চিকন হয়ে গেল সেগুলো দিয়ে সঠিকভাবে খাবার অক্সিজেন না এলেই অর্গানগুলো ড্যামেজ হতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্রেন, চোখ, হার্ট, কিডনি ও হাত-পায়ের ধমনিগুলো।

এরপর কী হয়?

অনেক ঝুঁকি বেড়ে যায়। ডাটা বলছে, ৭৫-৮০ শতাংশ ডায়াবেটিক রোগীর মৃত্যুর কারণ হলো কার্ডিওভাসকুলার ডিজিজ অথবা স্ট্রোক। কী মারাত্মক কথা! তাই আমি বলি, ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী।

আজ অথবা আগামীকাল, সেটা যেকোনো সময় আসতে পারে। তোমার কাজ হলো সেটা যেন না আসে। তার জন্য জীবনযাপন পরিবর্তন করা, নিয়ম মেনে খাওয়া, সুগার নিয়ন্ত্রণ করা দরকার। আর হার্টকে বাঁচাতে তিনটা ‘ডি’ দরকার—ডায়েট, ডিসিপ্লিন ও ড্রাগ।

গর্ভকালীন ডায়াবেটিস সেরে যাওয়ার পরও সচেতনতা জরুরি কেন

ডিসিপ্লিন মানে কী?

চলাফেরায় ডিসিপ্লিন, হাঁটাহাঁটিতে ডিসিপ্লিন, ঘুমে ডিসিপ্লিন। মনকে ভালো রাখা, আনন্দে থাকা এগুলোও জরুরি। প্রতিটি অর্গানকে শান্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তৃতীয়টি হলো ড্রাগ, ওষুধ।

ডাক্তার যে ওষুধ দিয়েছেন, সেটা খাব। রোগীরা খুব বিরক্ত হয় যে সারা জীবন ওষুধ খেতে হবে? এটা কী কথা? আমি বলি—ভাই, তুমি কি ভেবেছ দুনিয়ার সবচেয়ে বড় রোগ কোনটা? ক্ষুধা। জন্মের পরই বাচ্চা খাওয়ার জন্য কাঁদে, মৃত্যু পর্যন্ত খেতেই থাকে। খাওয়া না হলে কষ্ট হয় মানে ক্ষুধাও একটা রোগ!

কিছু রোগ আছে, যেমন নিউমোনিয়া বা টিবি নির্দিষ্ট সময় ওষুধ খেলেই ভালো হয়ে যায়। কিন্তু কিছু রোগ আছে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, পুরোপুরি ভালো করা যায় না। সেটা নিয়ে মাথাব্যথা না করে নিয়ন্ত্রণে রাখতে হয়।

ডায়াবেটিস হলে বুদ্ধিবৃত্তিক অবনতি ঘটে। হার্ট অ্যাটাকের আশঙ্কা ২৫ শতাংশ বাড়ে। স্ট্রোকের আশঙ্কা চার গুণ বেড়ে যায়। সঙ্গে যদি কিডনির রোগ থাকে তাহলে আরও বাড়ে। ধূমপানের অভ্যাস থাকলে তো কথাই নেই।

ডায়াবেটিস প্রতিটি কোষে আঘাত করার ক্ষমতা রাখে। এ জন্য একে নিয়ন্ত্রণ করা জরুরি। তাই ডায়াবেটিসে ভালো থাকতে চাওয়া আমার দায়িত্ব। আমি হার্ট অ্যাটাক চাই না। হার্ট ফেলিউর চাই না। স্ট্রোক চাই না। কিডনি ডিজিজ চাই না। চোখের অন্ধত্ব চাই না। ডায়াবেটিস থাকতে পারে কিন্তু আমি ভালো থাকব, সেটা আমার প্রতিজ্ঞা করতে হবে। >অনুলেখন: জ. ই. বুলবুল।

অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী

পরিচালক ও অধ্যাপক,

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।  সোমবার (১৫ জুন)

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

নবজাতকের চোখে পানি ঝরার কিছু সুনির্দিষ্ট কারণ আছে। জন্মের পরপরই কোনো কোনো নবজাতকের চোখে পানি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ