ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

হাম-ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সরকার উদ্বিগ্ন নয়: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৬, ১১:৫৬

'হাম, ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে। এতে সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চলছে।' বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার-হাজার মানুষ মারা যেত। নানা উদ্যোগে তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। এক বছর বয়সের বেশি সবাইকে এ টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

তিনি জানান, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ১৪ উপজেলায় প্রথম ডোজ দেয়া হবে। ১৪ দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।

১ বছর বা তার চেয়ে বড় সব বয়সীদের এ টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারী, যার টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জির পূর্ব ইতিহাস আছে, এমন ব্যক্তি ও তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

প্রিয়জনের যত্নে পাশে দিয়ামনি ই কমিউনিকেশন ও মেডিক্যালস বিডি 

বর্তমান সময়ে হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার পাশাপাশি রোগী, বয়স্ক ও অসুস্থ মানুষের বাসায় নিরাপদ ও নির্ভরযোগ্য পরিচর্যার

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

হাম নিয়ন্ত্রণে আসতে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, হাম নিয়ন্ত্রণে আনতে এবং সবকিছু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট