ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

শঙ্কা উড়িয়ে তিন জিম্মিকে মুক্তি দিল হামাস, এবারও ব্যাপক শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬

গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কার মধ্যেই ঘোষিত তিন ইসরাইলি জিম্মিকে শনিবার মুক্তি দিলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস অব ইসরাইল জানিয়েছে, খান ইউনিসে মুক্তির আগে তিন ইসরাইলি জিম্মিকে জনসম্মুখে উপস্থাপন করে হামাস।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুক্তির আগে তিন জিম্মি সাগুই ডেকেল-চেন, সাশা ট্রুফানোভ ও ইয়াইর হর্নকে হামাসের বন্দুকধারীরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনেন। এরপর তাদের একটি মঞ্চে তোলা হয়, যেখানে হামাসের নির্দেশে তারা জনতার সামনে কিছু কথা বলে।

আগের জিম্মি মুক্তির মতো, তাদেরও হামাসের পক্ষ থেকে বিভিন্ন স্মারক উপহার দেওয়া হয়।

প্রতিবারই জিম্মি মুক্তিতে ব্যাপক শোডাউন করে হামাসের যোদ্ধারা। তবে এবার অক্টোবর ৭ হামলায় ইসরাইল থেকে ছিনতাই করা গাড়িতে তিন জিম্মিকে নিয়ে আসে হামাস।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি সূত্র কাতারভিত্তিক আল জাজিরাকে জানিয়েছে, আজ মুক্তির জন্য নির্ধারিত তিন ইসরাইলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে। যা মূলত ইসরাইলি সেনাবাহিনীর।

এছাড়া ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসে জিম্মি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হয় এবং ৭ অক্টোবরের হামলায় দখল করা অস্ত্র বহন করছিল।

এছাড়া, হামাস বন্দি সাগুই ডেকেল-চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে, যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয়। তার মেয়ে তার বন্দিত্বের চার মাস পর জন্মগ্রহণ করে।

এদিকে, তিনজনের পরিবারের সদস্যরা যখন তাদের টেলিভিশনের পর্দায় দেখতে পান, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং আনন্দ প্রকাশ করেন। আজ সকালে গাজা থেকে মুক্তি পাওয়া তিন জিম্মির প্রত্যাবর্তন দেখার জন্য শত শত মানুষ তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জড়ো হন।

উপস্থিত জনতা উদ্বেগ ও প্রত্যাশার মধ্যে বন্দিদের মুক্তির মুহূর্ত প্রত্যক্ষ করেন। অনেকে নিজেদের অনুভূতি প্রকাশ করতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে সমবেত হন।

তিন জিম্মির মুক্তির বিনিময়ে আজই ইসরাইলি কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনি মুক্তির কথা রয়েছে।

আমার বার্তা/এমই

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের যুদ্ধ বন্ধে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান খুব কাছাকাছি

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা তৃণমূল

ক্ষমতার সিঁড়ি যখন বিজেপি: যেভাবে ‘দিদি’ মমতাসহ ৬ মুখ্যমন্ত্রীর পতন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হাতে ধরাশায়ী হয়েছেন রাজ্যের ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে তাঁত ১৫

ইরানে সামরিক অভিযান সমাপ্ত: মার্কো রুবিও

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর