ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মোদী ফিরতে না ফিরতেই ভারতের পথে আরও ১১৯ অবৈধ অভিবাসী

মন গলেনি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক:
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। ছবি: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে দু’দিনের সফরে ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবৈধ ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কঠোর নীতির নড়চড় হয়নি একটুও। তার ফলাফল দেখা যাচ্ছে চোখের সামনেই। সফর শেষে মোদী ভারতে ফিরতে না ফিরতেই আবারও প্লেনভর্তি করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প। শনিবার ভারতের মাটিতে পা রাখার কথা রয়েছে তাদের।

দুদিনের সফর শেষে গত শুক্রবার ভারতে ফিরেছেন নরেন্দ্র মোদী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কসহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকের অন্যতম আলোচ্য ইস্যু ছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন।

এর আগে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে যেভাবে হাত-পায়ে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছিল, তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের রাজনৈতিক মহল। দাবি উঠেছিল, বৈঠকে নরেন্দ্র মোদী যেন ট্রাম্পের কাছে ভারতীয় অভিবাসীদের সঙ্গে মানবিক আচরণ করার দাবি জানান।

কিন্তু সেই দাবি বুড়ো আঙুল দেখিয়ে শনিবার আরও ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অনুযায়ী আরও একদল ভারতীয়কে নিয়ে একটি মার্কিন প্লেন ভারতের পথে রয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে প্লেনটির।

এতে মোট ১১৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যার মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, তিনজন উত্তর প্রদেশের, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে দুজন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে একজন করে রয়েছেন।

এরপর রোববার আরও একটি প্লেন ভারতে অবতরণ করবে, যাতে আরও কিছু অবৈধ ভারতীয় অভিবাসীকে ফিরিয়ে আনা হবে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে এই ধরনের বিশেষ ফ্লাইটের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্লেন ১০৪ জন ভারতীয়কে নিয়ে ভারতে অবতরণ করেছিল। তাদের মধ্যে ৩৩ জন হরিয়ানা ও গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, তিনজন মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের এবং দুইজন চণ্ডীগড়ের বাসিন্দা ছিলেন। এদের অনেকেই বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় বিপুল অর্থ ব্যয় করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মানবপাচার চক্রের মাধ্যমে কঠিন যাত্রাপথ পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং পরে সেখান থেকে তাদের ফেরত পাঠানো হয়।

তবে প্রত্যাবাসিত অভিবাসীদের কঠোর শর্তে ফেরত পাঠানো নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ভারতে। যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বর্ডার প্যাট্রোল) প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফেরত পাঠানো ভারতীয়দের হাতে হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। এমনকি তাদের যেভাবে প্লেনে ওঠানো-নামানো হয়েছিল, সেই আচরণ কেবল দাগি অপরাধীদের সঙ্গেই দেখা যায়।

বিষয়টি ভারতের বিরোধী দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা প্রশ্ন তুলেছে, কেন ভারত সরকার নিজস্ব প্লেন পাঠিয়ে নিজ নাগরিকদের মানবিক উপায়ে ফিরিয়ে আনেনি।

কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেন, আজ অমৃতসরে অবতরণ করা মার্কিন প্লেনে ফেরত আসা অভিবাসীদের কীভাবে আনা হচ্ছে, তা সবার নজরে থাকবে। তাদের কি হাতকড়া ও পায়ে দড়ি পরানো হবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।

আমার বার্তা/এমই

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা