ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

‘গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল’

আমার বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা নিয়ে ফের কড়া বার্তা দিয়েছেন ইসরায়েল সরকারের সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য ‘আক্রমণাত্মক পরিকল্পনা’ প্রস্তুত করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওই পরিকল্পনার কথা জানান হালেভি।

গতকাল বিকেলেই তিন জিম্মির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।

জেনারেল হালেভি বলেন, আমরা জিম্মিদের ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছি। তবে ওই পরিকল্পনায় ঠিক কী রয়েছে এবং তা কখন কীভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি।

গত ১৯ জানুয়ারি কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় ও গ্যারান্টিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। ৪২ দিনব্যাপী প্রথম ধাপের এ যুদ্ধবিরতি কয়েক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। গতকাল ইসরায়েল ও হামাসের মধ্যে ষষ্ঠ পর্যায়ের বন্দি বিনিময় হয়।

তবে প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের সময়মতো মুক্তি দেওয়া ছাড়া অন্য শর্তগুলো সঠিকভাবে পালন করছে না তেল আবিব। ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলও অভিযোগ করেছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

আমার বার্তা/জেএইচ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম ইস্যুতে ইরান যুদ্ধে ব্যর্থ হলেও ভেনেজুয়েলার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে সফল হয়েছেন

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হওয়ার পর নিখোঁজ ২০ জন পর্বতারোহীর খোঁজে অভিযান চালাচ্ছে

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট