ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

গাজার জন্য মার্শাল পরিকল্পনার প্রস্তাব সৌদি আরব প্রিন্সের

আমার বার্তা অনলাইন:
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯
সৌদি আরবের প্রিন্স তুর্কি আল-ফয়সাল। ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘দখল’ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সৌদি আরবের প্রিন্স তুর্কি আল-ফয়সাল।গাজা উপত্যকার জন্য মার্কিন নেতৃত্বাধীন মার্শাল পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন তিনি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার সময় সাবেক এই সৌদি গোয়েন্দা প্রধান ট্রাম্পের প্রস্তাবকে ‘অকার্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন এবং এর পরিবর্তে ওয়াশিংটনকে গাজার পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে গাজাবাসীদের তাদের মাতৃভূমিতে থাকতে দেওয়ার অনুমতিও দিয়েছেন।

আল আরাবিয়া নিউজের হ্যাডলি গ্যাম্বলকে এক সাক্ষাৎকারে প্রিন্স তুর্কি বলেছেন, ‘জায়গাটি বিকল্পে পরিপূর্ণ। আরব শান্তি উদ্যোগ রয়েছে। এটি একটি দারুণ বিকল্প যা ইসরাইল ও তার আরব প্রতিবেশীদের মধ্যে সংঘাতের চূড়ান্ত সমাপ্তি বিবেচনা করবে। ’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে মার্শাল পরিকল্পনা করা হয়েছিল তা গাজার জন্য বিবেচনা করা যেতে পারে। আমেরিকা পুরো মহাদেশ পুনর্নির্মাণ করেছে। জনগণ তাদের জায়গায় থেকেছে, তারা এটি নির্মাণের জন্য ইউরোপীয়দের ইউরোপ থেকে সরিয়ে নেয়নি। ’

ট্রাম্প গাজা ‘দখল’ করে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পরই তিনি এমন প্রস্তাব দিলেন।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করে এটিকে পুনর্নির্মাণ ও ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ তৈরির ঘোষণা দেন। তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা।

আমার বার্তা/এমই

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। রুশ বাহিনির হয়ে যুদ্ধ করতে গিয়ে

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় আরো ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন