ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

একের পর এক দেশ থেকে বিতাড়িত হচ্ছে পাকিস্তানিরা

ভিক্ষাবৃত্তি-মাদক কারবারসহ নানা অভিযোগ
আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১

বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তানিদের বিতাড়িত করা হচ্ছে এবং এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুইদিনে ১১ দেশ থেকে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কালোতালিকাভুক্ত, ভিক্ষাবৃত্তি, মাদক কারবার, অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন কারণে নতুন করে সৌদি আরব থেকে ৯৪ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে।

এ ছাড়া ওমান থেকে তিনজন, থাইল্যান্ড থেকে একজন, ইরান থেকে নয়জন, যুক্তরাজ্য ও সাইপ্রাস থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে চারজন, মৌরিতানিয়া থেকে পাঁচজন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কাতার থেকে দুইজন এবং তানজানিয়া থেকে একজন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

অবৈধ কাজে সম্পৃক্ততা ও আইন লঙ্ঘনের দায়ে জেল খাটার পর গত দুইদিনে ৩৯ পাকিস্তানিকে বিতাড়িত করেছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ১২ দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ছিল।

এসময় সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজন পাকিস্তানিকে বের করে দেয় ইউএই।

এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি ওমান, ক্যাম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকোও পাকিস্তানি নাগরিকদের বিতাড়িত করেছে। এই সময়ে মানব পাচারের অভিযোগে দুই পাকিস্তানিকে বের করে দিয়েছে সেনেগাল এবং মৌরিতানিয়া।

এর আগে গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

আমার বার্তা/জেএইচ

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ