ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে চুক্তি ছাড়া যুদ্ধবিরতি বিপজ্জনক: ইউরোপীয় নেতারা

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০

ইউরোপীয় নেতারা সতর্ক করে বলেছেন যে, রাশিয়ার সাথে আনুষ্ঠানিক শান্তিচুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি বিপজ্জনক হতে পারে। তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আহ্বানে প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার এ প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের আমন্ত্রণ জানানো হয়নি।

বৈঠকে ন্যাটোর সেক্রেটারি-জেনারেল মার্ক রুট বলেন, এই সংলাপের মূল বার্তা হলো- ইউরোপ প্রস্তুত ও আগ্রহী। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।

এক ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তা বৈঠকের পর জানান, আমরা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত, তবে এটি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সমর্থনের মাত্রার ওপর।

তিনি আরও বলেন, শক্তির মাধ্যমে শান্তির নীতিতে আমরা ট্রাম্পের সাথে একমত। তবে আমরা মনে করি, যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি একসঙ্গে হওয়া জরুরি, না হলে এটি বিপজ্জনক হতে পারে।

প্যারিসের এলিসি প্রাসাদে তিন ঘণ্টার এ আলোচনায় ইউক্রেন সংকটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক ফোনালাপের পর ইউরোপের নেতারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে পাশে না রেখে রাশিয়ার সাথে একতরফা চুক্তির দিকে এগোচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি ম্যাক্রোঁর সাথে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, একটি দুর্বল যুদ্ধবিরতি আসলে রাশিয়ার জন্য নতুন আগ্রাসনের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

আটলান্টিক কাউন্সিলের ইউরেশিয়া সেন্টারের ফেলো মেলিন্ডা হারিং বলেন, "যুক্তরাষ্ট্রের এ ধরনের কৌশল ইউরোপের জন্য অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে নীতি ছিল 'ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত ইউক্রেন ছাড়া হবে না', কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে।" -- সূত্র: আল জাজিরা, বিবিসি

আমার বার্তা/জেএইচ

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে গত ৪ মে, সোমবার। সেই দিন, অর্থাৎ সোমবার

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কা দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দ্বৈত আধিপত্য ভেঙে বিধানসভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

সামাজিক নিরাপত্তায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম যাচাইয়ে কমিটি: প্রতিমন্ত্রী

গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না: মীর শাহে আলম

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০ জন

১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে টানা ৫ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে: সাইমন হারমার

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস

প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে ‘বালিশ কাণ্ড’