ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ফের সিগন্যাল চ্যাটে হামলার তথ্য ফাঁস, বিপাকে পেন্টাগন

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৫:১৯

যুক্তরাষ্ট্রে ফের সংবেদনশীল ও গোপন তথ্য ফাঁস হয়েছে সিগন্যাল চ্যাটে। ইয়েমেনের ইরান-ঘনিষ্ঠ হুথিদের ওপর গত মার্চের আক্রমণের গোপন তথ্য সিগন্যাল চ্যাটের একটি গ্রুপে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

রয়টার্স সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, সেই গ্রুপে ছিলেন হেগসেথের স্ত্রী, ভাই এবং আইনজীবী।

সাম্প্রতিককালে দ্বিতীয়বার সিগন্যালের মতো চ্যাট গ্রুপে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আবার খবর ফাঁস হয়ে যাওয়া নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পেন্টাগনের সুরক্ষা দপ্তরে। গত মাসেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ভুল করে এক সাংবাদিককে সিগনালের একটি গ্রুপে যুক্ত করেন। সেখানে ইয়েমেনের হুতিদের ওপর হামলার পরিকল্পনা বিস্তারে লেখেন হেগসেথ।

হেগসেথের স্ত্রী জেনিফার ফক্স নিউজের সাবেক সাংবাদিক। পদমর্যাদা বলে একাধিক বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে তার ওঠাবসা। তার সেই ছবি পেন্টাগন মারফত প্রকাশিত হয়। মার্চে হেগসেথের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাতের সময়েও জেনিফারকে তাদের সঙ্গে দেখা যায়।

হেগসেথের ভাই পেন্টাগনের হোমল্যান্ড নিরাপত্তা দপ্তরে কর্মরত। এর আগে ট্রাম্প প্রশাসনকে তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে তৎপর হতে দেখা গেছে। পেন্টাগনে হেগসেথও বিষয়টিকে একইরকম গুরুত্ব দিয়েছেন।

বিনা প্রমাণে পেন্টাগনের মুখপত্র শন পারনেল বলেছেন, “মিডিয়া অত্যুৎসাহে অসন্তুষ্ট সাবেক কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে খবর তৈরি করছেন।”

পারনেল তার এক্স হ্যান্ডেলে লেখেন, “ট্রাম্পের এজেন্ডার পক্ষে যারা নিরন্তর কাজ করছেন ট্রাম্প-বিরোধী মিডিয়া ক্রমাগত তাদের ধ্বংস করার চেষ্টা করছে। বিশ্বব্যাপী যুদ্ধে আমরা অনেক সাফল্য পেয়েছি। এখান থেকে আমরা পিছু হটব না।”

হোয়াইট হাউসের মুখপত্র অ্যানা কেলি বলেন, “যারা এই তথ্য ফাঁসের সঙ্গে যুক্ত তারা আজ চাকরিচ্যূত। তাদের ভঙ্গুর ইগোর কারণে এবং প্রেসিডেন্টের কাজে বিঘ্ন ঘটানোর জন্য তারা এখনও ভুল তথ্য ছড়াচ্ছেন।”

এদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। হেগসেথ তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেছেন ডেমোক্র্যাটিক সিনেটাররা।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, “আমরা প্রতিদিন দেখছি পিট হেগসেথ কীভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কিন্তু ট্রাম্পের দুর্বলতার কারণে তার চাকরি যাচ্ছে না। তার অবিলম্বে চাকরি যাওয়া উচিত।”

সিনেটার ট্যামি ডাকওয়ার্থ ইরাকে যুদ্ধ করেছেন। ২০০৪ সালে যুদ্ধে আহত হয়েছিলেন। তার দাবি, “হেগসেথের পদত্যাগ করা উচিত।”

আমার বার্তা/এমই

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা