ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইরানে বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক: মানবাধিকার সংস্থা

আমার বার্তা অনলাইন
১২ জানুয়ারি ২০২৬, ১০:৪২

ইরানে চলমান বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। রোববার (১১ জানুয়ারি) এই তথ্য জানায় সংস্থাটি।

হতাহতের এই সংখ্যার তথ্যটি এমন সময়ে সামনে এলো, যখনবিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানে ২০২২ সালের পর এবারই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে। এতে করে দেশটির শাসকগোষ্ঠী নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন, বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে।

এইচআরএএনএ জানিয়েছে, ইরানের ভেতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা গত দুই সপ্তাহে ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে। একই সময়ে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুত তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। - তথ্যসূত্র: রয়টার্স

আমার বার্তা/জেএইচ

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ছয়টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক