ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

নিউইয়র্কে ব্যাহত চিকিৎসা সেবা, কর্মবিরতিতে ১৫ হাজার নার্স

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মবিরতিতে গেছেন প্রায় ১৫ হাজার নার্স। উন্নত কর্মপরিবেশ, নিরাপদ জনবল নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার সুবিধা বজায় রাখার দাবিতে শুরু হওয়া এ ধর্মঘট শহরের ইতিহাসে সবচেয়ে বড় নার্স ধর্মঘট হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নিউইয়র্কের চিকিৎসা সেবা।

সোমবার (১২ জানুয়ারি) ভোরে শহরের তিনটি বেসরকারি হাসপাতাল-মাউন্ট সাইনাই, মন্টেফিওরি এবং নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান হাসপাতালের নার্সরা কর্মস্থল ত্যাগ করেন। দাবি করা হচ্ছে, দীর্ঘ আলোচনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের প্রধান দাবিগুলোতে কোনো অর্থবহ অগ্রগতি দেখাতে পারেনি।

ধর্মঘটের এ সময় নিউইয়র্কে তীব্র ফ্লু–মৌসুম চলমান থাকায় স্বাস্থ্যখাতে চাপ আরও বেড়েছে। হাসপাতাল সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও নার্সরা বলছেন, যথাযথ জনবল ও নিরাপদ কর্মপরিবেশ না থাকলে রোগীসেবাও ক্ষতিগ্রস্ত হবে।

এক বিবৃতিতে নিউইয়র্ক স্টেট নার্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, রোগীদের জন্য নিরাপদ স্টাফিং, নার্সদের স্বাস্থ্যসেবার সুবিধা ও কর্মক্ষেত্রে সহিংসতা থেকে সুরক্ষার বিষয়গুলোই তাদের আলোচনার মূল দাবি। সংগঠনটির অভিযোগ, শহরের সবচেয়ে সমৃদ্ধ হাসপাতালগুলো নার্সদের স্বাস্থ্যসুবিধা কমিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নিউইয়র্ক–প্রেসবাইটেরিয়ানের নিট আয় ছিল ৫৪৭ মিলিয়ন মার্কিন ডলার। মাউন্ট সাইনাইয়ের ১১৪ মিলিয়ন ডলার এবং মন্টেফিওর হাসপাতালের আয় ছিল ২৮৮ দশমিক ৬২ মিলিয়ন ডলার।

২০২১ সালে নিউইয়র্কজুড়ে হাসপাতালগুলোর জন্য প্রতি ইউনিটে স্টাফিং পরিকল্পনা নির্ধারণ এবং আইসিইউতে একজন নার্সের জন্য দুইজন রোগীর অনুপাত বজায় রাখার আইন করা হয়। কোভিড–১৯ মহামারির অভিজ্ঞতার ভিত্তিতে এ আইন করা হয়েছিল।

সূত্র : আল-জাজিরা

আমার বার্তা/এল/এমই

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশগুলো হলো

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো