ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। নিজের প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থি রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এ বিজয় অর্জন করেছেন তিনি।

৬৩ বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর ৪৩ বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থি দল চেগা-এর শীর্ষ নেতা।

ভোট গণনা শেষে গতকাল রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। কাস্টকৃত এই ভোটের ৬৩ শতাংশ পেয়েছেন সেগুরো। আর ৩৪ শতাংশ পেয়েছেন ভেঞ্চুরা।

রোববার পর্তুগালের নির্বাচন কমিশন যে ফলাফল প্রকাশ করেছে, তা দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় পর্তুগালের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে সেসব অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে আর ভোটগ্রহণ হয়নি।

তবে উত্তরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। প্রায় ৩৭ হাজার ভোটার ভোটও দিয়েছিলেন, যা পর্তুগালের মোট ভোটারের দশমিক ৩ অংশ। কিন্তু মধ্য ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির ব্যাপারটি আমলে নিয়ে দেশটির নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করেন এবং পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন গত ৭ ফেব্রুয়ারি শনিবার।

রোববার যে ফলাফল প্রকাশ করেছে পর্তুগালের নির্বাচন কমিশন, সেখানে ১৮ জানুয়ারির ভোটগুলোও হিসেবের আওতায় আনা হয়েছে।

পর্তুগালের রাজনৈতিক কাঠামো ও শাসনতন্ত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত, তবে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মতো পুরোপুরি আলঙ্করিক নয়। জরুরি অবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণা করা-সহ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রেসিডেন্ট রাখেন।

আকস্মিক বন্যার কারণে পর্তুগালের নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করে ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা ভোটগ্রহণের দিন ঘোষণার পর কঠোর আপত্তি জানিয়েছিলেন পরাজিত প্রার্থী আন্দ্রে ভেঞ্চুরা। তিনি পুরো ভোট বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন, তবে পর্তুগালের নির্বাচন কমিশন সেই দাবি আমলে নেয়নি।

তবে পরাজিত হলেও এবারের ভোটে বেশ অগ্রগতি হয়েছে আন্দ্রে ভেঞ্চুরা ও তার দল চেগা পার্টি’র। দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে ভেঞ্চুরা ও অভিবাসনবিরোধী চেগা পার্টির জনপ্রিয়তা বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ। - সূত্র : আলজাজিরা

আমার বার্তা /জেএইচ

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এক হামলার সময় অন্য যাত্রীদের জীবন বাঁচাতে

ইউরোপে মানবপাচার ব্যবসায় ২৫ সালে আয় ৫০৯ মিলিয়ন ডলার

সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীরা ২০২৫ সালে মানবপাচারকারী চক্রগুলোকে ৩৮৮ থেকে ৫০৯ মিলিয়ন ডলার

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার। বিক্ষোভকারীদের

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল হতে পারে।  শনিবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান

'দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে দূর করা কঠিন'

টঙ্গীর মাদরাসার ঘটনায় উভয়পক্ষের মামলা, সুষ্ঠু তদন্ত দাবি

ইউরোপে মানবপাচার ব্যবসায় ২৫ সালে আয় ৫০৯ মিলিয়ন ডলার

অন্যায়-অনৈতিকতা দূর করতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিক্ষার্থী নিপীড়ন-রোধে কওমি মাদরাসায় হটলাইন চালুর নির্দেশ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ বসতকক্ষ, ক্ষতি ৩ লাখ টাকা

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর কঠোর সিদ্ধান্ত সরকারের

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল