ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

আমার বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৬, ২০:৪৯

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলায় সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। আজ সোমবার সংস্থাটি প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

এইচআরডব্লিউ বলেছে, তারা সাতটি ছবির সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে, ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোরে একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস ছোড়া হয়েছে। এতে অন্তত দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে।

হিউম্যান রাইটস ওয়াচের লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা অবৈধ এবং অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে।’

সাদা ফসফরাস হলো এমন এক রাসায়নিক পদার্থ, যা অক্সিজেনের সংস্পর্শে এলে আগুন ধরে যায় এবং বাড়ি, কৃষিজমি ও অন্য সাধারণ জিনিসপত্রকে জ্বালিয়ে দেয়।

জনবহুল এলাকাগুলোতে সাদা ফসফরাস ছোড়াটা অযৌক্তিক এবং অবৈধ। এটি আন্তর্জাতিক মানবিক আইনের শর্ত লঙ্ঘন করছে। কারণ, আন্তর্জাতিক মানবিক আইনে বলা হয়েছে, বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি এড়াতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে।

হিউম্যান রাইটস ওয়াচ (এইআরডব্লিউ) বলেছে, ইয়োহমোরে জনবহুল এলাকায় অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছিল। এতে বাড়িঘর ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়।

সংস্থাটি ৩ মার্চ সকালে অনলাইনে লেবাননের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা যাচাই ও অবস্থান নির্ধারণ করেছে। ছবিতে দেখা গেছে, আবাসিক এলাকায় সাদা ফসফরাস ছোড়া হচ্ছে।

এইচআরডব্লিউ ইয়োহমোরের ইসলামিক হেলথ কমিটির বেসামরিক প্রতিরক্ষা দলের ফেসবুকে প্রকাশিত ছবিও যাচাই–বাছাই ও ছবিতে দেখা যাওয়া এলাকা নির্ধারণ করেছে। সেখানে দেখা গেছে, কর্মীরা আবাসিক ভবনের ছাদ এবং একটি গাড়িতে আগুন নেভাচ্ছেন।

আমার বার্তা/এমই

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

চলমান যুদ্ধে ইরানকে চাপে রাখতে দেশটির বন্দরগুলো অবরোধের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে যোগ দিচ্ছে

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরান ও ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর বিরুদ্ধে আগ্রাসন শুরু করে তাহলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার