ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৬, ১০:৫৭

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল-মার্কিন বাহিনী সম্পর্কে গোপন গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে ‘কিছুটা’ সহায়তা করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন। এদিকে মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করছে পরাশক্তি রাশিয়া।

ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি (পুতিন) হয়ত তাদের (ইরানকে) একটু-আধটু সাহায্য করছেন-হ্যাঁ, এমনটা হতে পারে।’

তিনি আরও বলেন, পুতিন হয়ত মনে করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা করছে। ‘আর তিনি হয়ত ভাবেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না?… হ্যাঁ, আমরাও তাদেরকে সাহায্য করছি।’ বলেন ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিত দেন, বৈশ্বিক শক্তিগুলো এ ধরনের পরিস্থিতিকে প্রায় একইভাবে দেখে। তার ভাষায়, ‘চীনও একই কথা বলবে—তারা এ ধরণের সাহায্য করে, আমরাও করি।’

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের-এর এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে— তেহরানকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পদের অবস্থানসংক্রান্ত তথ্য দিয়েছে মস্কো।

এসব তথ্যের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের সুনির্দিষ্ট অবস্থান তথা এগুলো কোথায় রয়েছে, সেই তথ্যও রয়েছে।

আমার বার্তা /জেএইচ

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

চলমান যুদ্ধে ইরানকে চাপে রাখতে দেশটির বন্দরগুলো অবরোধের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে যোগ দিচ্ছে

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরান ও ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর বিরুদ্ধে আগ্রাসন শুরু করে তাহলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ২৬৪

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯টি খাতে ব্যয় কমাল সরকার

তরুণদের জীবনের বড় একটা সময় খেয়ে ফেলছে বিসিএস: ডা. জাহেদ

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত