ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ০৯:৩১

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং তাদের নাবিকরা আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন জাতিসংঘের ইন্ট্যারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) প্রধান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার পানামায় এক সম্মেলনে তিনি এই তথ্য জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পুরো অঞ্চলজুড়ে তেহরানের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে বৈশ্বিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।

‘মেরিটাইম কনভেনশন অফ দ্য আমেরিকাস’-এ আইএমও-র মহাসচিব আর্সেনিও ডমিঙ্গুয়েজ বলেন, “বর্তমানে আনুমানিক ২০ হাজার নাবিক এবং প্রায় ১ হাজার ৫০০ জাহাজ সেখানে আটকা পড়ে আছে।”

ডমিঙ্গুয়েজ উল্লেখ করেন যে, বিশ্বের মোট ব্যবহৃত পণ্যের ৮০ শতাংশেরও বেশি সমুদ্রপথের মাধ্যমে পরিবাহিত হয়।

শিল্প খাতের নির্বাহী এবং আইএমও প্রতিনিধিদের সমাবেশে তিনি বলেন, আটকা পড়া ক্রু সদস্যরা নিরপরাধ মানুষ, তারা অন্য দেশগুলোর উপকারের জন্য প্রতিদিন নিজেদের কাজ করছেন। কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণের বাইরের ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আটকা পড়েছেন।

পরবর্তীতে সাংবাদিকদের তিনি জানান, জাহাজে ৩০টিরও বেশি হামলায় এখন পর্যন্ত ‘দশজন নাবিক প্রাণ হারিয়েছেন।

আইএমও প্রধান নাবিকদের মৃত্যুর সংখ্যা কমানোর এবং আরও অর্থনৈতিক ক্ষতি এড়ানোর লক্ষ্যে পারস্য উপসাগরে জাহাজ না পাঠানোর আহ্বান জানান।

এই সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে যেত। এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে হাইড্রোকার্বন বা জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সূত্র : ম্যাকাও বিজনেস

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন আটকে দিয়েছে ভারত। ফলে দীর্ঘ প্রতীক্ষার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক এবং ১১ জন যাত্রীর সবাই

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ