ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

নিউইয়র্কের রাস্তায় সংস্কৃতি কর্মীরা
আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

রূপালি পর্দার ব্যস্ততা ফেলে তারা নেমে এসেছিলেন রাজপথে। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে যুদ্ধবিরোধী স্লোগান। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী সুসান সার‍্যান্ডন এবং জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাকস’ খ্যাত তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতি কর্মীরা।

মূলত, চলমান জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যোগ দেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন তারা। দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান। কিন্তু এ প্রতিবাদের বিনিময়ে হাতকড়া পরতে হলো দুই মার্কিন তারকাসহ বহু সংস্কৃতিক কর্মীদের। তাদেরকে প্রিজন ভ্যানে তোলে নিউইয়র্ক পুলিশ।

জাতিসংঘের সদর দপ্তরের মাত্র কয়েক ব্লক দূরে ফার্স্ট অ্যাভিনিউতে বসে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শত শত অধিকারকর্মী। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, প্রখ্যাত নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ। বিক্ষোভকারীদের পরনে ছিল ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ লেখা টি-শার্ট। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘গণহত্যা থামাও’।

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর ডাকে সাড়া দিয়ে এই তারকারা রাজপথে নেমেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ অ্যাকশনে যায় এবং ১০৩ জনকে আটক করে, যার মধ্যে সুসান ও হান্নাহও ছিলেন।

গত বছর জাতিসংঘের এক স্বাধীন তদন্তে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। বিশ্বজুড়ে তার সমালোচনা থামেনি। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের পরও নিউইয়র্কের রাস্তায় শত শত প্রতিবাদকারী মার্চ করেন, যাদের কণ্ঠে ছিল ফিলিস্তিনকে মুক্ত করার জোর দাবি। যার মধ্যে বড় একটি অংশ রয়েছে সংস্কৃতি অঙ্গনের তারকারা।

বলে রাখা ভালো, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সার‍্যান্ডন দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে একজন সোচ্চার কণ্ঠস্বর। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিনি সবসময়ই সরব থেকেছেন। এদিকে আটকের পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা দিয়ে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন হান্নাহ আইনবাইন্ডার। লিখেছেন, নেতানিয়াহুর এই লজ্জাজনক নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে আমি ও আমার বন্ধুদের গ্রেপ্তার হওয়ার ছবিগুলো যদি কারও মনোযোগ কাড়তে পারে, তবে তা ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা এই ভয়াবহ ও ধ্বংসাত্মক গণহত্যার জন্যই উৎসর্গ করা হোক। - সূত্র : সিএনএন

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-তে যোগ দিতে রাজস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত হিংসা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি কামজং জেলার

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

রাজা ষষ্ঠ মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের ওআইসিভুক্ত দেশগুলোর সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ