ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ইনস্টাগ্রামে অপরিচিতদের পাঠানো বার্তা বন্ধ করবেন যেভাবে

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৫, ১৯:৪০
আপডেট  : ০৪ জুলাই ২০২৫, ১৯:৪৩

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। ছবি-ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে অনেক সময় অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়।

যার ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ আসা বন্ধ করা জরুরি।

যদিও মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

চলুন জেনে নেয়া যাক যেভাবে অপরিচিতদের মেসেজ আসা ঠেকাবেন

প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।

ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। পরে একটি মেনু চালু হবে।

মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।

এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করুন।

এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ক্লিক করুন।

এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ক্লিক করলে ইনস্টাগ্রামে যাদের ফলো করেন না বা আপনাকে ফলো করে না, এমন অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যাবে।

আমার বার্তা/এল/এমই

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

অনেক জল্পনা শেষে এবার সামনে আসছে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ। জানা যাচ্ছে, নতুন এই ভার্সন নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা