ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

মেটার বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৬, ১১:৪৯

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির অভিযোগে করা একটি আলোচিত মামলা থেকে শেষ পর্যন্ত রেহাই পেল মেটা। কোনো আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই বাদী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেছেন।

এর আগে একই মামলায় টিকটক, ইউটিউব ও স্ন্যাপ বাদীর সঙ্গে সমঝোতায় পৌঁছায়। এরপর মেটাই ছিল একমাত্র অবশিষ্ট বিবাদী।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিৎফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র আদালতে মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল। তবে বিচার শুরুর আগেই মামলা তুলে নেওয়ায় সেই প্রক্রিয়া আর এগোচ্ছে না।

মামলাটি করেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক কিশোর। আদালতের নথিতে তার পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখতে ইচ্ছাকৃতভাবে আসক্তিকর নকশা ব্যবহার করেছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

এটি ছিল এমন হাজারো মামলার একটি। বিভিন্ন অঙ্গরাজ্যের কিশোর-কিশোরী, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইন কর্মকর্তারাও একই ধরনের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের আচরণ জেনেশুনে আসক্তির দিকে ঠেলে দিয়েছে।

এই মামলার রায় হলে সামাজিক যোগাযোগমাধ্যমের নকশায় বড় পরিবর্তন আসতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অন্তহীনভাবে নতুন লেখা দেখানোর সুবিধা, ঘন ঘন বিজ্ঞপ্তি পাঠানো এবং ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখার বিভিন্ন কৌশল নিয়ে নতুন আইনি নজির তৈরি হতে পারত।

তবে চলতি বছরের শুরুতে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি মামলায় হেরে যায় মেটা। আদালত রায় দেন, প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে শিশুদের ঝুঁকির মুখেও ফেলেছে। এজন্য মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়।

এর আগে মার্চে লস অ্যাঞ্জেলেসের আরেকটি মামলায় মেটা ও গুগলের বিরুদ্ধে রায় দেন জুরিরা। সে মামলায় বাদীপক্ষকে ৬০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বর্তমান মামলায় মেটার দাবি ছিল, বাদী গড়ে প্রতিদিন খুব অল্প সময় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতেন। প্রতিষ্ঠানটির আরও দাবি, বাদীর বেশির ভাগ হিসাব আইনজীবীর সহায়তা নেওয়ার পর খোলা হয়েছিল।

মামলা প্রত্যাহারের পর এক বিবৃতিতে মেটা জানিয়েছে, এই সিদ্ধান্ত প্রমাণ করে ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তারা আইনি লড়াই চালিয়ে যাবে। তবে বাদী কেন মামলা প্রত্যাহার করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

বিদ্যুতের দাম বাড়া, লোডশেডিং এবং পরিবেশবান্ধব জ্বালানির প্রতি আগ্রহ সব মিলিয়ে বাংলাদেশে অনেকেই এখন বাসাবাড়িতে

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

বাংলাদেশি ইফুটবল খেলোয়াড়দের জন্য টপআপ সেবায় উন্নত মানের আপডেট নিয়ে এসেছে টার্গেট আইটি। নতুন ব্যবস্থায়

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট