ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলার অনেক আসামি এখনও স্বপদে বহাল

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার মাত্র ২-৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো অনেক আসামি স্বপদে বহাল রয়েছে বলে ক্ষুব্ধ আবু সাইদের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা।

সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে এ তথ্য জানান আবু সাইদের পরিবারের সদস্যরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এসেছি। কয়েকদিন আগে আমরা শুনেছি জুলাই-আগস্ট অভ্যুত্থানে সব শহীদের হত্যার বিচার সম্পূর্ণ হবে। আমরা এসেছি সেই বিচার কার্যক্রমের খোঁজ খবর নেওয়ার জন্য। এতোদিন ধরে আমরা শহীদদের হত্যার বিচার পায়নি। আবু সাইদ হত্যা মামলায় এখন পর্যন্ত মাত্র ২-৩ জন আসামিকে ধরা হয়েছে। মামলার কোনো অগ্রগতি নেই। বিচার কার্যক্রমের অগ্রগতি জানতে আমরা ট্রাইব্যুনালে এসেছি।

তিনি আরও বলেন, আমরা এসে চিফ প্রসিকিউটর স্যারের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে। বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। স্যার আমাদের আশ্বস্ত করেছে শুধু আবু সাঈদের হত্যার না জুলাই-আগস্ট অভ্যুত্থানের সব শহীদের হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ।

আপনি বলছেন যে আবু সাইদ হত্যা মামলার মাত্র দুই-তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আর এখানে এসে জানতে পারলেন এই হত্যার দ্রুত বিচার করা হবে এই বক্তব্যের সঙ্গে একমত কিনা প্রশ্ন করা হলে আবু সাঈদের বড় ভাই বলেন, আমরা জানতে পারলাম বিচারের প্রক্রিয়া তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হচ্ছে। আরও জানতে পেরেছি আসামিদের গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে।

ট্রাইব্যুনালের কাছে কি প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, আমরা চাই আবু সাঈদসহ সব শহীদদের হত্যার বিচারে যেন সহযোগিতা করা হয়।

আবু সাঈদের সহযোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী শামসুর রহমান সুমন বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ড দেশবাসীসহ সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। এ হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও এই মামলার এজাহারভুক্ত আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ। কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন এবং এ বিষয়ে করণীয় কি জানতে এবং আলোচনা করতে আমরা আজ ট্রাইব্যুনালে এসেছি। আমরা মনে করি এখানে আমাদের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী আগামীতে আবু সাঈদ হত্যা মামলার সব আসামিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হবে।

আমার বার্তা/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু