ই-পেপার বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিয়ের পর সম্পর্কে রোমান্স ধরে রাখার ৫ সহজ উপায়

আমার বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৫, ১৫:০৫

বিয়ে মানেই প্রেম শেষ নয়। বরং একে অপরকে নতুনভাবে জানার শুরু। কিন্তু ব্যস্ততা, কাজ, সংসার—সব মিলিয়ে সেই প্রথম দিকের রোমান্স অনেক সময় হারিয়ে যায়। তাহলে উপায়?

গবেষণা বলছে, ছোট ছোট কিছু অভ্যাস দাম্পত্য সম্পর্কে ফেরাতে পারে নতুন উচ্ছ্বাস। জেনে নিন সম্পর্কে স্পার্ক ধরে রাখার টিপস—

১) ছোট একটা সময় দুজনের জন্য

বাচ্চা, কাজ ও দৈনন্দিন চাপের মাঝে অনেক সময় দুজন একে অপরকে আলাদা করে সময় দিতে পারেন না। কিন্তু নিয়মিত নিজেদের জন্য ছোট একটু সময় রাখা সম্পর্ককে রিফ্রেশ করে। সপ্তাহে বা অন্তত মাসে একবার সঙ্গীর সঙ্গে শুধুই দুজনের জন্য সময় কাটান—একসঙ্গে কোনো সিনেমা দেখা, হাঁটতে যাওয়া, রান্না করা কিংবা বেড়াতে যাওয়া। পরিকল্পনা করলেই এটা সম্ভব।

বিয়ের পর সম্পর্কে রোমান্স ধরে রাখার ৫ সহজ উপায়

২) ধন্যবাদ দিতে অবহেলা করবেন না

দৈনন্দিন ছোট ছোট কাজে কৃতজ্ঞতা জানালে সম্পর্কের বন্ধন মজবুত হয়। ছোট একটা নোট, দিনের মাঝে একটা টেক্সট মেসেজ, বা মুখে ধন্যবাদ বলা—এসবের প্রভাব অনেক। এতে সম্পর্কের স্থিতিশীলতা বাড়ে। একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে বিচ্ছেদের ঝুঁকি কমে বলেও দাবি করেছে কিছু গবেষণা।

৩) কাজের ফাঁকে একটি আলিঙ্গন, একটু হাত ধরা

শারীরিক সম্পর্কের গভীরতা শুধু যৌনতার ওপর নির্ভর করে না। এটি লুকিয়ে থাকে সারাদিনের ছোট ছোট স্পর্শে। কথার ফাঁকে সঙ্গীর হাতে হাত রাখা বা হঠাৎ একটি আলিঙ্গন—এসব স্পর্শ স্ট্রেস কমায় এবং অক্সিটোসিনের মতো ‘লাভ হরমোন’ তৈরি করে। শারীরিক এই প্রক্রিয়া সঙ্গীদের মধ্যে বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়ায়।

বিয়ের পর সম্পর্কে রোমান্স ধরে রাখার ৫ সহজ উপায়

৪) ছোট সমস্যা বড় হতে দেবেন না

রোমান্স থাকা মানেই জীবন সবসময় ইনস্টাগ্রামের ছবির মতো চকচকে না। সম্পর্কে মনোমালিন্য, রাগারাগি, হতাশা, কষ্ট—এসব স্বাভাবিক বিষয়। কিন্তু সমস্যার পর সঠিকভাবে নিজেদের মধ্যে যোগাযোগ না করলে সমস্যা বেড়ে বাজে পরিস্থিতি তৈরি হতে পারে।

তাই রাগের মুহূর্তেও সঙ্গীকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলবেন না। নিজের নেতিবাচক অনুভূতি নিয়ন্ত্রণ করতে না পারলে সময় নিন। খেয়াল রাখুন—আলোচনার উদ্দেশ্য হবে বোঝাপড়া, জয়-পরাজয় নয়।

বিয়ের পর সম্পর্কে রোমান্স ধরে রাখার ৫ সহজ উপায়

৫) রোমান্স ফিরে পেতে দরকার নতুনত্ব

মানুষ যে একঘেয়ে জীবনে ক্লান্ত হয়ে যায়, এটা নতুন কিছু নয়। তাই মাঝে মাঝে সঙ্গীর সঙ্গে নতুন কোনো অভিজ্ঞতা নেওয়া খুবই জরুরি। দুজন মিলে কোনো নতুন কাজ করে দেখুন—নতুন রান্নার রেসিপি, নতুন কোনো কফি শপে যাওয়া বা ছোট ট্রিপ।

বিয়ের পর সম্পর্কে রোমান্স ধরে রাখার ৫ সহজ উপায়

একসঙ্গে নতুন কিছু করলে সম্পর্কে আবারও নতুন রঙ ফিরে আসে। কারণ একঘেয়ে রুটিনে মানুষ একসময় অভ্যস্ত হয়ে পড়ে, তখন আগের মতো উচ্ছ্বাস আর থাকে না। একে বলে হ্যাবিচুয়েশন—অর্থাৎ একই জিনিস বারবার হলে সেটার প্রতি আগ্রহ কমে যাওয়া। কিন্তু যখন দুজন মিলে নতুন কিছু করেন, তখন সেই একঘেয়েমি ভেঙে যায়। এতে সম্পর্কে আবারও উত্তেজনা ও প্রেমের অনুভূতি জেগে ওঠে।

সূত্র: ন্যাশনাল ম্যারেজ প্রজেক্ট, পাবমেড সেন্ট্রাল, হার্ভার্ড, ইউজিএ, টাইম ম্যাগাজিন

আমার বার্তা/জেএইচ

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু