ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

তরুণদের হাত ধরেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে: আসিফ মাহমুদ

আমার বার্তা অনলাইন:
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২
আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া : ছবি পিআইডি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের তরুণ সমাজ জাতিকে, দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি সফল করার ক্ষেত্রেও তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই পথে তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, আমি বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা যেভাবে আত্মত্যাগ করেছে দেশের জন্য, দেশ পুনর্গঠনেও একইভাবে তারা এগিয়ে আসবে। প্রত্যেকটি সেক্টরে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। এই আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে।

সংস্কার কার্যক্রমের ব্যাপারে উপদেষ্টা বলেন, আপনারা জানেন, সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেকহোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদের আমলে ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠন করা হবে। এর মাধ্যমে বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের এই এজেন্ডা বাস্তবায়নে এবং একটি সুষ্ঠু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্বে আমরা দেশবাসীর সবার সহযোগিতা কামনা করি।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

বাংলাদেশে ব্যবসা ও রাজনীতির ক্রমবর্ধমান যোগসাজশ শুধু সুশাসনকেই ক্ষতিগ্রস্ত করছে না, এর প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও রাজনৈতিক সহনশীলতার ঘাটতি থাকলে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র