ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে যৌথ বিনিয়োগে আগ্রহী ভুটান

আমার বার্তা অনলাইন:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্তসিল। ছবি পিআইডি

জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে যৌথ বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছে ভুটান। বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্তসিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তার সরকারের এই আগ্রহের কথা জানান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তারা ভুটানে জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে বাংলাদেশ-ভুটান যৌথ উদ্যোগে বিনিয়োগে আগ্রহী।

এসময় রাষ্ট্রদূত বলেন, ঢাকায় তার চার বছরের অবস্থানকালে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ সম্পর্ক জোরদারে নতুন পথ খুঁজছে।

রাষ্ট্রদূত কুরান্তসিল বলেন, উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং এতে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে।

ভুটানের বিনিয়োগকারীরা ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব শিগগিরই এটি কার্যকর করার প্রত্যাশায় রয়েছি।

রাষ্ট্রদূত জানান, ভুটান ঢাকা থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পেতে বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে।

সাক্ষাৎকালে তারা দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শিক্ষা সম্পর্কসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

প্রফেসর ইউনূস দুই দেশকে কাছাকাছি নিয়ে আসার প্রচেষ্টা এবং বাংলাদেশের ‘ভালো বন্ধু’ হওয়ার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

আমার বার্তা/এমই

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে গতিশীল করতে আগ্রহী দিল্লি— তবে সেক্ষেত্রে ঢাকাকে আগে নিজেদের অগ্রাধিকার

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

সরকার সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কনডাক্ট) তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর যাচ্ছেন। বুধবার (৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর