ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ১৬:৫১
আপডেট  : ০৫ এপ্রিল ২০২৬, ১৭:০৬

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কম রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রবাস খাত বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। সরকার বৈদেশিক কর্মসংস্থান খাতের গুরুত্ব বিবেচনা করে নির্বাচনী ইশতেহারে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে, ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ শ্রমবাজার মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে কর্মী পাঠানোর লক্ষ্যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিসেলস, পর্তুগাল, রাশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা, জাপান (আইএম-জাপান) -এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে এবং অধিকহারে কর্মী প্রেরণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ে “জাপান সেল” নামে আলাদা সেল গঠন করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, পূর্ববর্তী শিক্ষা কাজের স্বীকৃতি এবং তার সনদ প্রদান করা হচ্ছে, ফলে বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এক লাখ চালক তৈরির জন্য সরকার “দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান” শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে যা সফলভাবে চলমান রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে আলোচনার কার্যবিবরণী (আরওডি), জাপানের সঙ্গে স্পেশালাইজ স্কিলড ওয়ার্কার প্রেরণের জন্য সহযোগিতা স্মারকলিপি এবং সিসেলসের সাথেশ্রম সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপান স্পেশালাইজড স্কিলড ওয়ার্কার সেন্ডিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ ৯ম দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) এর মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিজি, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিতভাবে স্বল্প খরচ/বিনা খরচে কর্মী প্রেরণ করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ০৬টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিতে (আইএমটি) ৫৫টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে। এসব দক্ষ জনবলের দেশ এবং বিদেশে কর্মসংস্থান হচ্ছে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষার গুরুত্ব বিবেচনায় বিএমইটির আওতায় ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (ডিটিটিআই) এ বিদেশি ভাষা ও দক্ষতা কেন্দ্রের কার্যক্রম চালু করা হয়েছে।

বর্তমানে দক্ষ জনশক্তি সৃষ্টির পাশাপাশি বিদেশ গমনেচ্ছু কর্মীদের গন্তব্য দেশের ভাষাগত সমস্যা দূরীকরণে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ (ক্যান্টনিজ) ও (ম্যান্ডারিন), আরবি, ইতালিয়ান, জার্মান ইত্যাদি ভাষার নেটিভ স্পিকার নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিএমইটি ও সৌদি আরবস্থ কোম্পানি তাকামলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দক্ষতা যাচাইকরণ প্রোগ্রামের (এসভিপি) আওতায় ২৯টি প্রতিষ্ঠানে বর্তমানে ৭৯টি অকুপেশনে দক্ষতা যাচাই পরিচালনা করা হচ্ছে। স্কিল টেস্টে পাস করে প্রাপ্ত সনদ নিয়ে সৌদি আরবে গমন করছে। ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কম রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনের প্রবাস খাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ করা হয়েছে। এ লক্ষ্য প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।

আমার বার্তা/এমই

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রোববার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মস্থলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা