ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

স্বাস্থ্য-শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতির তথ্য জানালেন ডা. জাহেদ

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৪:৩৮

সরকারের বিভিন্ন খাতের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও অগ্রগতির চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে ৩০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক। তিনি জানান, এটি প্রতিরোধযোগ্য রোগ হলেও দেরিতে হাসপাতালে আসা এবং আইসিইউ সাপোর্টের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি জটিল হয়েছে।

তিনি আরও জানান, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ।

শিগগিরই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য সহায়তা বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সহায়তায় যক্ষ্মা রোগ শনাক্তে ব্যবহৃত ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। পাশাপাশি ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে এসেছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার এ বছর আগাম প্রস্তুতি নিয়েছে এবং পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো থাকবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা খাতে তিনি জানান, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে।

জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পাম্পে দীর্ঘ সারি নেই। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে ভবিষ্যতে ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোথাও লোডশেডিং হয়নি। তবে তাপমাত্রা বৃদ্ধি বা জ্বালানি সংকট দেখা দিলে সীমিত লোডশেডিং হতে পারে।

সড়ক পরিবহন খাতে বাস রুট র‍্যাশনালাইজেশন, বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা এবং শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক স্কুল বাসে শুল্ক শূন্য করার উদ্যোগের কথা জানান তিনি।

কৃষি খাতে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা।

টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ১ কোটি ৩০ লাখ লিটারের বেশি পামওয়েল কেনার অনুমোদন এবং স্থানীয়ভাবে ডাল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার খাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ডিজিটাল আইডি প্রদান শুরু হয়েছে। প্রথম ধাপে ২০২ জনকে আইডি দেওয়া হয়েছে এবং তাদের নির্দিষ্ট স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা এবং ৪৯টি মামলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৬ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া শব্দদূষণের জন্য ১৯৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরু হতে পারে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

তিনি আরও জানান, ৫টি বিমানবন্দর ও ৪টি রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু হয়েছে। হজ ব্যবস্থাপনায় ৪৩,৭৭৩ জন যাত্রী ইতোমধ্যে সৌদি আরবে গেছেন।

শ্রম খাতে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নৌপরিবহন খাতে চট্টগ্রাম বন্দরে এক দিনে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

বিদেশগামী মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ বাড়াতে জেলা

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

জুলাই হত্যা মামলার অভিযোগে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা দেওয়া বা তাদের গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন

হামের টিকা কেন দেওয়া হয়নি খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা