ই-পেপার শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ: ববি হাজ্জাজ

আমার বার্তা অনলাইন:
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থী, পেশাজীবীদের উদ্দেশে একথা বলেন তিনি।

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে।

অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।

আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতার দিকে যাওয়ার পথ নিয়ে মতবিনিময় হয়।

ববি হাজ্জাজ বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। সে কারণে শিক্ষার উদ্দেশ্যকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং তাদের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি সমন্বিত ধারাবাহিকতা তৈরি করা প্রয়োজনীয়তা।

অনুষ্ঠানে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। বিভিন্ন খাতের প্রতিনিধিরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।

ববি হাজ্জাজের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা খাতের অগ্রগতিতে কাজে লাগানোর সম্ভাবনাও গুরুত্ব পায়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

‘ফ্রম ক্লাশরুম টু ইকোনমি’ শীর্ষক এ আলোচনায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে যুক্ত করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, কর্মক্ষম ও ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এ ধরনের সংলাপ ভবিষ্যতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা ও জ্ঞানবিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আলোচনায় মত প্রকাশ করা হয়।

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতে জোর দিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

উন্নয়নের অধিকার বাস্তবায়নে বিশ্বের সব দেশের অঙ্গীকার, দায়িত্বশীলতা ও সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন

শুধু বেঁচে থাকা নয়, রোহিঙ্গাদের প্রাপ্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ: জাতিসংঘ

প্রায় এক দশক ধরে বাস্তুচ্যুত জীবনে থাকা রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধানের পথ তৈরির আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজা ষষ্ঠ মোহাম্মদের উদ্যোগে মরক্কোর সাহারা ইস্যু এক ঐতিহাসিক সন্ধিক্ষণে 

ফিলিস্তিন ইস্যু মরক্কোর পররাষ্ট্রনীতির একটি "অবিচল অগ্রাধিকার" হিসেবে বহাল রয়েছে

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সোলার ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা চায় সরকার

ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন: শামা ওবায়েদ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ জন

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান