ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

জাতির কল্যাণে বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করবে: তাহের

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩২

বিএনপির সঙ্গে জামায়াতের তেমন কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. মোহাম্মদ আবদুল্লাহ আবু তাহের। তিনি বলেছেন, জামায়াত ও বিএনপি জাতির কল্যাণে একসঙ্গে কাজ করবে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির বিরোধ নেই। ছোট ছোট বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে কথা বলছেন। বিএনপির নজরুল ইসলাম খান সরাসরি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। জামায়াতে ইসলামীও বিএনপির সঙ্গে কোনো বিরোধ অনুভব করে না।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারে আলোচনার বিষয়ে তিনি বলেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। ব্রাজিল যেসব পণ্য রপ্তানি করে, সেগুলো কীভাবে পাঠাতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য ও গার্মেন্টস পণ্য কীভাবে রপ্তানি করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। ব্রাজিলের বড় কোনো অর্থায়ন বাংলাদেশে নেই। আমরা বলেছি ব্রাজিলের যেসব পণ্য দরকার সেসব পণ্যে যাতে তারা অর্থায়ন করে।

ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বলেন, আমি এখানে এসে আনন্দিত।ভবিষ্যতের বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করেছি।

এর আগে সকালে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসকে অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।

এছাড়া সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

আমার বার্তা/এমই

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

ভারতের পশ্চিমবঙ্গে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে বলে

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের